Saturday, April 4, 2026

শুভেন্দুর সভার প্রস্তুতি, পাল্টা তৃণমূলের?

Date:

Share post:

ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মোড়কে মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে সভা শুভেন্দু অধিকারীর। গোকুলনগরে সভায় ৫০ হাজার জমায়েতের টার্গেট রয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ‘দাদার অনুগামী’দের উপস্থিত হওয়ার কথা। বাড়তি উৎসাহে সোমবার থেকেই উত্তরবঙ্গের লোকজন আসতে শুরু করেছেন বলে সূত্রের খবর। তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কোলাঘাট, তমলুক, নন্দকুমার, চণ্ডীপুর, হলদিয়া ও কাঁথির বিভিন্ন লজ ও গেস্ট হাউজে। বাইরে থেকে যাওয়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নন্দীগ্রাম কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে তৃণমূলের তরফে নন্দীগ্রামের হাজরাকাটায় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটের সময়। সেখানে প্রধান বক্তা ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম এর ব্যানার পোস্টারে ছেয়ে গিয়েছে নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুর।

আরও পড়ুন:একুশের ভোটের রূপরেখা তৈরি হলো, দিল্লিতে বৈঠক সেরে দিলীপ

নন্দীগ্রাম তিনটি সভা মঞ্চ তৈরি করা হচ্ছে। বেশ কয়েক জায়গায় বড়ো বড়ো এলইডি লাগানো হচ্ছে। পাঁচটির বেশি ড্রোন ক্যামেরা থাকছে। বায়ো টয়লেট আনা হয়েছে বেশ কিছু। পানীয় জলের গাড়ি ও পানীয় জলের পাউচ ও থাকছে। থাকছে তিনশো ভালেন্টিয়ার। জেলার বিভিন্ন প্রান্তে বড়ো বড়ো গেট তৈরি করা হয়েছে। সভা থেকে শুভেন্দু অধিকারী কী বার্তা দেন এখন গোটা রাজ্য রাজনীতির নজর সেদিকেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...