Monday, March 16, 2026

শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি এবং হাওড়া ডিভিশনে ২০২টি লোকাল চালানোর সিদ্ধান্ত রেলের

Date:

Share post:

হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করল রেল। বুধবার শিয়ালদহ ডিভিশনে চলবে ৪১৩টি এবং হাওড়া ডিভিশনে ২০২টি লোকাল ট্রেন। পরে যাত্রী-সংখ্যা, ভিড়-সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর কথা ভাববে রেল।

আরও পড়ুন- সাধারণ মানুষ কোভিড টিকা হাতে পাবেন ২০২২-এ! এ কী বলছেন এইমস ডিরেক্টর
শিয়ালদহ ডিভিশনের ৪১৩টি ট্রেনের মধ্যে ২৭০টি চলবে শিয়ালদহ মেন বা উত্তর শাখায়। শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাকি ১৪৩টি ট্রেন। তার মধ্যে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে ২২টি ট্রেন চলবে। নৈহাটি শাখায় চলবে ২৪টি ট্রেন, শিয়ালদহ-রানাঘাট-লালগোলা শাখায় ১০টি। হাসনাবাদ শাখায় চলবে ২৬টি ট্রেন। শিয়ালদহ থেকে বারাসত-দত্তপুকুর শাখায় ৮টি ট্রেন থাকছে। শিয়ালদহ ও শান্তিপুরের মধ্যে চলবে ১৪টি ট্রেন। কল্যাণী সীমান্ত শাখায় ১৪টি, ব্যারাকপুর শাখায় ১৮টি, শিয়ালদহ-ডানকুনি-বারুইপাড়া রুটে ৩২টি, শিয়ালদহ-রানাঘাট-গেদে রুটে ২৪টি, শিয়ালদহ-রানাঘাট শাখায় ১৩টি, রানাঘাট-বনগাঁ শাখায় ১৭টি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ৩৯টি, বনগাঁ-নৈহাটি-দমদম জংশন সাতটি এবং মাঝেরহাট-শিয়ালদহ-বি-বা-দী বাগ শাখায় দু’টি ট্রেন চলবে।
শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪৩টি ট্রেনের মধ্যে শিয়ালদহ-বজবজ রুটে চলবে ২৭টি, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় ২১টি, ডায়মন্ড হারবার শাখায় ২৪টি, শিয়ালদহ-ক্যানিং শাখায় ৩১টি, শিয়ালদহ-সোনারপুর শাখায় ১৯টি এবং শিয়ালদহ-সোনারপুর-বারুইপুর শাখায় ২১টি।
হাওড়া ডিভিশনে ২০২টি ট্রেনের মধ্যে মেন লাইনে হাওড়া-ব্যান্ডেল শাখায় ৩৮টি ট্রেন চলবে। হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-গোঘাট রুটে চলবে ১০টি ট্রেন। হাওড়া-কাটোয়া শাখায় ১২টি, হাওড়া-তারকেশ্বর শাখায় ১৯টি, হাওড়া-বর্ধমান মেন শাখায় ২০টি, হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ২২টি, হাওড়া-বারুইপাড়া শাখায় দু’টি, মশাগ্রাম শাখায় চারটি ট্রেন চলবে।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...