Thursday, June 4, 2026

ফের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই, গণনার মুখে দাবি বিজেপি-র কেন্দ্রীয় মুখপাত্রের

Date:

Share post:

আগামী দিনে বিহার কার? কে বসবেন বিহারের মসনদে? নীতীশ কুমার ? না’কি তেজস্বী যাদব?

বিহার বিধানসভার ২৪৩টি আসনের ভোটগণনা শুরু হয়েছে৷ ক্ষমতায় আসার ম্যাজিক ফিগার ১২২ আসন৷ ফল আর কিছুক্ষণের মধ্যেই দেশবাসী জেনে যাবেন৷

ওদিকে, এক্সিট পোল-এ তেজস্বী যাদবের মহাগোঠবন্ধন এগিয়ে থাকলেও গণনা শুরুর মুখেও জয় নিয়ে NDA নিশ্চিত৷ বিজেপি-র কেন্দ্রীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণার আগে দাবি করেছেন, বিহারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে NDA-ই সরকার গড়বে এবং ফের মুখ্যমন্ত্রী পদে আসছেন নীতীশ কুমারই ৷ শাহনওয়াজ বলেছেন , “বিহারের ৩ পর্বের ভোটগ্রহণের পর এটা পরিষ্কার দেখা গিয়েছে, বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে উৎসাহ রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ বিহারবাসী NDA-র পক্ষেই ভোট দিয়েছেন ৷”
বিজেপির এই মুখপাত্র দাবি করেছেন, “মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিহারে সরকার গড়তে চলেছে NDA এবং ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার ৷” ২০১৫ সালের এক্সিট পোলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় বেশির ভাগ পোলে NDA সরকার গড়বে এরকম দাবি করা হয়েছিলো৷ সেদিন JDU ছিলো না NDA-তে ৷ সেই সময় এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছিল৷ তাছাড়া একাধিক সময়েই এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে ৷ এর কারণ এক্সিট পোল যে স্যাম্পেল সাইজে করা হয় তা রাজ্যের জনসংখ্যা থেকে বেশ কম ৷ এজন্য এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷ বিহার ভোটেও ওই এক্সিট পোল ভুল প্রমানিত হবে মঙ্গলবারই৷

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...