Wednesday, June 3, 2026

২০১৫-তে বিহারের ‘এক্সিট পোল’ উল্টে গিয়েছিলো ফলপ্রকাশের পর

Date:

Share post:

এই ২০২০-র মতোই ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ‘এক্সিট পোল’ জানিয়েছিলো নীতীশ কুমার হারছেন, বিজেপি জয়ী হতে চলেছে৷ ওই বছর একদিকে ছিলো JDU তথা নীতিশ, RJD এবং কংগ্রেস ৷ বিপক্ষে ছিলো NDA তথা বিজেপি৷ এক্সিট পোল বলেছিলো, বিজেপি বিজয়ী হতে চলেছে৷ কিন্তু ফলপ্রকাশের পর দেখা যায়, আসলে হয়েছিল সম্পূর্ণ উল্টো ৷ JDU, RJD ও কংগ্রেস মহাগোঠবন্ধন বানিয়ে বিজেপিকে হারিয়ে দিয়েছিল ৷ ২০১৫ সালে মহাগোঠবন্ধন জয়লাভ করার পর RJD, কংগ্রেস ও অন্যান্য দলের সঙ্গে সরকার তৈরি করেছিলেন নীতীশ ৷ নীতিশ কুমার হন মুখ্যমন্ত্রী এবং লালু প্রসাদের ছেলে RJD-র তেজস্বী উপমুখ্যমন্ত্রী ৷
বেশিদিন এই মধুচন্দ্রিমা গড়ায়নি৷ ২০১৭ সালে মহাগোঠবন্ধন ভেঙে বেরিয়ে গিয়েছিলেন নীতিশ এবং পরে বিজেপির সঙ্গে মিলে সরকার গঠন করেছিলেন৷

JDU নেতা নীতীশ কুমার ২০০৫ সালে ক্ষমতায় এসেছিলেন ৷ ২০১০-এর নির্বাচনেও জনতা নীতীশকেই ক্ষমতায় আনেন ৷ বিজেপির সঙ্গে নীতিশের বিরোধের কারনে ২০১৫-তে নীতীশ জোট গড়েন লালু যাদবের পার্টি RJD-র সঙ্গে, পাশে ছিলো কংগ্রেস৷ এক্সিট পোল জানিয়েছিলো, নীতীশ বিপুলভাবে হারছেন, জিতছে বিজেপি৷ কিন্তু আসল ফল ছিলো বিপরীত৷

তাই ২০২০-এর এক্সিট পোল বিশ্বাস না করছেন না নীতীশ-সমর্থকরা৷ ২০১৫-তে এক্সিট পোলে দাবি করা হয় NDA সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে ৷ এমনকি বিজেপি পার্টি অফিসে জয়ের লাড্ডুও মজুত করা হয়েছিলো ৷ নির্বাচনের ফলাফল এমন হয়নি৷ NDA-কে যে আসন এক্সিট পোলে দেওয়া হয়েছিল তা দখল করে নেয় নীতিশের মহাগোঠবন্ধন ৷

এ বছরের এক্সিট পোল জানিয়েছে, তেজস্বীর নেতৃত্বে RJD জয় নিয়ে প্রায় নিশ্চিত৷ বিহারবাসী তথা গোটা দেশই ভাবছে তেজস্বীই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী ৷ এক্সিট পোল সেকথা বললেও অনেকেই বলছেন, ২০১৫ সালের কথা মাথায় রাখা দরকার৷ সে কারনেই বোধহয় তেজস্বী দলের কর্মীদের আগাম কোনও উৎসব করতে মানা করেছেন ৷

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...