Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছেলে তেজস্বী, উত্তেজনায় হাসপাতালে অসুস্থ লালু

Date:

Share post:

বিহারের মসনদ কার দখলে যাবে তার জবাব মিলতে চলেছে আজ মঙ্গলবার। তবে ইতিমধ্যেই প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা জানিয়ে দিয়েছেন বিহারের ক্ষমতা এবার পেতে চলেছে আরজেডি কংগ্রেসের মহাজোট। সমীক্ষার রিপোর্ট স্বস্তি মিললেও ভোট গণনার সময় যত এগিয়ে আসছে ততই টেনশন বাড়ছে লালু প্রসাদ যাদবের। লালুর এই টেনশনের কারণেই উদ্বিগ্ন রাঁচির রিমস হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই টিভিতে সামনে চোখ লাগিয়ে বসে রয়েছেন লালু প্রসাদ যাদব। লালুর চিকিৎসক উমেশ যাদব এ প্রসঙ্গে সোমবার বলেন, ‘লালুজির এই টেনশন কিন্তু ঠিক নয়। ওঁর শরীর গত কয়েক দিন ধরে খারাপ হয়েছে। ওঁর সমস্যা মূলত কিডনির। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়়েছে। সুগার এবং হাইপ্রেশারের সমস্যাও রয়েছে। ওঁর পূর্ণ বিশ্রাম দরকার।’ তবে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত থাকলেও পুরোপুরি ফল প্রকাশ না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না লালু প্রসাদ যাদব। অবশ্য হাসপাতাল থেকে তিনি আগেই বার্তা দিয়ে দিয়েছেন ফল যাই হোক না কেন রাজ্যের শান্তি যেন বজায় থাকে।

আরও পড়ুন:২০১৫-তে বিহারের ‘এক্সিট পোল’ উল্টে গিয়েছিলো ফলপ্রকাশের পর

গত পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর সাজা প্রাপ্ত হন লালু প্রসাদ যাদব। প্রথমে রাঁচি বিরসা মুন্ডা জেলে থাকলেও পরে অসুস্থতার কারণে তাকে পাঠানো হয় রিমস হাসপাতলে। বর্তমানে করোনা পরিস্থিতিতে রিমস হাসপাতাল চত্বরে কেনি বাংলোয় রাখা হয়েছে তাকে। আশা করা হচ্ছিল গত ৯ নভেম্বর হয়তো জামিন পেয়ে যাবেন লালু প্রসাদ। তবে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে লালু প্রসাদ যাদবের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...