Wednesday, March 25, 2026

বিহারের ফল প্রকাশের আগেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা!

Date:

Share post:

শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও কমিশনের তরফে বিহার নির্বাচনের আগে প্রার্থীদের অপরাধের রেকর্ড প্রকাশ করা হয়নি- এই অভিযোগে ফল প্রকাশের আগেই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন ব্রজেশ সিং নামে দিল্লির এক আইনজীবী। পাশাপাশি, আরও অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধেই মামলা দায়ের করেছেন তিনি। তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, বিজেপি নেতা বি এল সন্তোষ, বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক এইচ আর শ্রীনিবাস, জেডিইউ-র সাধারণ সম্পাদক কে সি ত্যাগী-সহ অনেকেই।

ব্রজেশ সিংয়ের অভিযোগ, জন সাধারণের ত্রাস এইসব নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁদের অপরাধের রেকর্ড সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বিহারের একটি হিন্দি সংবাদপত্রে তা প্রকাশ করা হয়।

এ বছরের ১৩ ফেব্রুয়ারি শীর্ষ আদালত রায় দেয়, নির্বাচনের আগে প্রার্থীদের অপরাধের রেকর্ড থাকলে তা সংবাদপত্রে প্রকাশ করতে হবে। সেই অপরাধ থাকা সত্ত্বেও কেন সংশ্লিষ্ট ব্যক্তি প্রার্থী পদ পাচ্ছেন, তা বিস্তারিত জানাতে হবে। স্থানীয় ও সর্ব ভারতীয় সাংবাদপত্রে জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রার্থী নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে অথবা প্রথম মনোনয়ন জমা করার দুসপ্তাহ আগে সেটা প্রকাশ করার কথা।

বিজেপি-র সদস্য তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তার ভিত্তিতে এই রায় দেয় শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকে অবিলম্বে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ব্রজেশ সিং। কিন্তু ফল প্রকাশের আগে এই ধরনের আর্জিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...