Sunday, February 22, 2026

আসানসোল ডিভিশনে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন,ক্ষুব্ধ নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা

Date:

Share post:

করোনার জন্য গত এপ্রিল মাস থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। ফলে, বিপাকে পড়েছেন রেলের নিত্যযাত্রী থেকে আসানসোল-দুর্গাপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
আগামীকাল, বুধবার থেকে হাওড়া ও শিয়ালদহ রুটে লোকাল ট্রেনের চাকা গড়াবে বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আসানসোল ডিভিশনে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন।
পশ্চিম বর্ধমানের আসানসোল ডিভিশনে যাতে দ্রুত লোকাল ট্রেন চালু করা হয়, লিখিত ভাবে নিত্য রেলযাত্রী সংগঠন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ডিভিশন কর্তৃপক্ষ ও রেল বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে। প্রত্যেকেরই দাবি, ধানবাদ, চিত্তরঞ্জন, পুরুলিয়ার রেলযাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের মতো আসানসোল ডিভিশনেও লোকাল ও স্বল্প দূরত্বের সুপারফাস্ট ট্রেন চালানোর ব্যবস্থা হোক।
রেল সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে এখনও কোনও নির্দেশ আসেনি। তবে শীঘ্রই এখানে লোকাল ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে।
আসানসোল রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন এই ডিভিশনের উপর দিয়ে প্রায় ১০৪টি মেমু লোকাল ট্রেন চলাচল করে। ট্রেনগুলি মূলত আসানসোল থেকে বর্ধমান, আদ্রা, যশিডি, ঝাঝা, গিরিডিহি, গোমো, ধানবাদ পর্যন্ত যাতায়াত করে। সব ট্রেনই আসানসোল ডিভিশনের তত্ত্বাবধানে চলাচল করে।

আসানসোল রেল নিত্যযাত্রী অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস দাস জানান, প্রতিদিন প্রায় ১৪ হাজার যাত্রী লোকাল ট্রেন অথবা স্বল্প দূরত্বের সুপার ফাস্ট ব্ল্যাকডায়মন্ড, অগ্নিবীণা ও কোলফিল্ড এক্সপ্রেস ধরে যাতায়াত করেন। তাঁরা সকলেই সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী, আধিকারিক। গত কয়েকমাস ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় তাঁদের কর্মস্থলে যেতে আসতে সমস্যা হচ্ছে। দেবাশিসবাবু বলেন, ‘‘হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মতো আসানসোল ডিভিশনেও লোকাল ট্রেন চালু করার জন্য আমরা ডিভিশন কর্তৃপক্ষ ও রেল বোর্ডের কাছে আবেদন জানিয়েছি।’’

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...