Friday, April 3, 2026

নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানালেন মমতা-অভিষেক

Date:

Share post:

নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধাঞ্জলি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রায় এক দশক আগে রক্তক্ষয়ী সংগ্রামে শহিদদের শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম সহ পৃথিবীর সকল শহিদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। নন্দীগ্রামের শহিদদের ভুলছি না, ভুলব না।’ সেই সঙ্গে লড়াকু মমতার অতীত দিনের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করায় অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন।

অন্যদিকে তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দিবসে বামেদের আক্রমণ করে লিখেছেন, ‘সিপিএমের হার্মাদ বাহিনীর হাতে নিহত শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহিদের রক্ত হবে নাকো ব্যর্থ।’

আরও পড়ুন:পৌষ উৎসব হলেও বন্ধ পৌষমেলা: সিদ্ধান্ত বিশ্বভারতীর

৩৪ বছরের বাম সরকারকে সরিয়ে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার ক্ষেত্রে নন্দীগ্রামের মানুষের আন্দোলন ছিল সারা দেশে ল্যান্ড মার্ক। অসংখ্য মানুষের রক্তে লাল হয়েছিল এই জেলার মাটি। ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ১০ নভেম্বর নন্দীগ্রামে শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। আজ বিকেল ৪টায় হাজারকাটায় শহিদ শ্রদ্ধায় রয়েছে জনসভা

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...