Saturday, April 4, 2026

নন্দীগ্রামে জোড়া সভার মুখে দিব্যেন্দুর মন্তব্য, ফের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ই

Date:

Share post:

নন্দীগ্রামে জোড়া সভার মুখে সাংসদ দিব্যেন্দু অধিকারী বললেন, একুশের ভোটে ফের ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি লাফালাফি করলেও এই ভোটে কল্কে পাবে না।

বিহার ভোটের ফলাফলের মাঝে পূর্ব মেদিনীপুরে নজর বাংলার। আজ শহিদ দিবস। একটি সভা সাংসদ শিশির অধিকারীর নেতৃত্বে তৃণমূলের। অন্য আর একটি অনুষ্ঠান রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের হাজারকাটায় বিকেল ৪টেতে তৃণমূলের সভায় থাকছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু। থাকবেন বিধায়ক অখিল গিরিও। গোটা সভার মধ্যমণি শেখ সুফিয়ান। আর শুভেন্দুর একাধিক সভা। সকাল ১০-১১টায় তেখালিতে জনসভা। তারপর বিকেলে চৌরঙ্গি বাজারে সভা। ফলে দুই সভা ঘিরে কী হয়, কী হয় পরিস্থিতি। রাজনৈতিক জল মাপা শুরু হয়েছে।

শহিদ দিবসের প্রাক্কালেই নজরকাড়া মন্তব্য শিশিরপুত্র সাংসদ দিব্যেন্দু অধিকারীর। শুভেন্দুর ভাইয়ের সাফ কথা, রাজ্যে তৃতীয়বার সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। মহিষাদলে বিজয়া সম্মিলনীর মোড়কে রাজনৈতিক সভায় দিব্যেন্দুর এই মন্তব্য নিশ্চিতভাবে অনেকের মধ্যে জল্পনা বাড়িয়েছে। একদিকে শুভেন্দু যখন জল্পনার পারদ চড়াচ্ছেন, সেই মুহূর্তে দিব্যেন্দুর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:শুভেন্দুর সভার প্রস্তুতি, পাল্টা তৃণমূলের?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...