Sunday, June 14, 2026

TRP-কারচুপির দায়ে এবার ধৃত রিপাবলিক টিভি-র ডিস্ট্রিবউশন হেড

Date:

Share post:

ফের বিপাকে রিপাবলিক টিভি৷ TRP বা টেলিভিশন রেটিং পয়েন্টে কারচুপি ও জালিয়াতি করার দায়ে রিপাবলিক টিভি-র ডিস্ট্রিবউশন হেড ঘনশ্যাম সিং-কে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এর আগে এই একই অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, রিপাবলিক টিভি চ্যানেল দেখার জন্য বেশ কিছু গ্রাহককে টাকা দিয়েছে সংস্থা। অভিযোগ অস্বীকার করে রিপাবলিক টিভির পাল্টা অভিযোগ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় চক্রান্ত করেই ফাঁসানো হয়েছে তাদের। পুলিশ সূত্রে খবর, ভিউয়ারশিপ ট্র্যাক করার জন্য হংস রিসার্চ নামে এক সংস্থাকে নিযুক্ত করে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক। তারা জানায়,অক্টোবরের গোড়াতে বেশ কিছু অভিযোগ আসে যে, রেটিং কারচুপি করা হচ্ছে। কোন কোন গ্রাহক রেটিং বাড়ানোতে সাহায্য করছিলেন, তা ট্র্যাক করে তথ্য দেন ওই সংস্থারই কয়েক জন প্রাক্তন কর্মী।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তের সময় ওই রেটিং কারচুপির বিষয়টি সামনে আসে।

আরও পড়ুন-মধ্যপ্রদেশ উপনির্বাচনে ২০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস মাত্র ৭

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...