Saturday, April 4, 2026

‘তেজস্বী ভবঃ বিহার!’ ভাইকে শুভেচ্ছা জানিয়ে সাতসকালে টুইট তেজ প্রতাপের

Date:

Share post:

এক্সিট পোল আগেই জানিয়ে দিয়েছে এবার বিহারের মসনদে বসতে চলেছেন তেজস্বী যাদব। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিহার নির্বাচনের ভোট গণনা। সেখানে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর চলছে মহাগঠবন্ধন ও ইনডিএ-র। যদিও আরজেডির জয়ের বিষয়ে পূর্ণ আশাবাদী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। তার জেরেই বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করা ছোট ভাই তেজস্বীকে টুইটে শুভেচ্ছা জানিয়ে দিলেন তিনি।

মঙ্গলবার বিহারে ভোট গণনা শুরু হতেই একেবারে সময় মেপে ঠিক আটটার সময় একটি টুইট করেন তেজ প্রতাপ। যেখানে তিনি লেখেন, ‘তেজস্বী ভবঃ বিহার!’ পাশাপাশি টুইট করতে দেখা গিয়েছে তেজস্বীর বোন রোহিনি আচার্যকেও। তেজস্বীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বিজয়ী ভব… তেজস্বী ভব বিহার’। অবশ্য শুধু তেজ প্রতাপ ও রোহিনি নন, বিহারের এক্সিট পোল প্রকাশ্যে আসার পর জন্মদিনের সঙ্গে সঙ্গেই হবু মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বীকে শুভেচ্ছা জানিয়ে এসেছে বহু মানুষ। তালিকায় সোশ্যাল মিডিয়ায় অনুগামী থেকে শুরু করে রয়েছেন বহু রাজনৈতিক নেতা ও শুভাকাঙ্খীরা।

আরও পড়ুন:“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী

উল্লেখ্য, ৯ নভেম্বর অর্থাৎ সোমবার তেজস্বীর জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেজ প্রতাপ বলেছিলেন, ‘ভাইয়ের জন্মদিনের সবচেয়ে বড় উপহার আমি দিয়ে দিয়েছি। তাঁকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছি আমি।’ প্রসঙ্গত, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৬৭ আসনে। অন্যদিকে জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩৫ আসনে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...