Monday, April 6, 2026

বেনজির, ধান আছে অথচ তার ভেতরে চাল নেই! মাথায় হাত ভাতারের কৃষকদের

Date:

Share post:

এ যেন তাজ্জব কাণ্ড! দেখলে চক্ষুচড়কগাছ হবে আপনারও। ধান আছে, অথচ তার ভেতরে চাল নেই। এও কি সম্ভব ? এ প্রশ্ন সবারই। কিন্তু বাস্তব সে কথাই বলছে।
হাজার হাজার টাকা দেনা করে মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করেছিলেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় ভাল ফলন হয়েছিল । কিছুটা লাভের মুখ দেখবেন এমনটাই আশা করেছিলেন তারা৷
কিন্তু বিধাতা বুঝি মিটিমিটি হাসছিলেন । ভাল শিষ এলেও তার ভেতরে চাল না হওয়ায় মাথায় হাত পূর্ব বর্ধমানের ভাতারের কৃষকদের।
অথচ পূর্ব বর্ধমান জেলাকে রাজ্যের শস্য ভান্ডার বলা হয়। করোনা পরিস্থিতিতে অধিকাংশ বাসিন্দা গৃহবন্দি হয়ে পড়েছিলেন। মন দিয়ে যত্ন নিয়ে ধান চাষ করেছিলেন অনেকেই। আবহাওয়া ভাল হওয়ায় ধানগাছ ভালই হয়েছিল। কিন্তু গাছ পরিপূর্ণ হয়ে ধান পাকতে শুরু করার পর দেখা যাচ্ছে অধিকাংশ শিষে ধান নেই। ভেতরে চাল না থাকায় ধান আখরায় পরিণত হয়েছে।
এক একটি জমির ৯০ শতাংশ ধান নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি কৃষকদের।
যদিও এর কারণ খুঁজে পাচ্ছেন না কেউই।
ভাতারের অনেক বাসিন্দাই করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন। সেই সব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ হারিয়ে চাষে মন দিয়েছিলেন। মহাজনের কাছে চড়া সুদে ঋন নিয়ে চাষ করেছিলেন অনেকেই। কিন্তু ধান না হওয়ায় এখন মাথায় হাত। অভিজ্ঞ কৃষকরা বলছেন, বীজের গোলমালের জন্যই এই অবস্থা বলেই মনে করা হচ্ছে। চড়া দাম দিয়েই উচ্চ ফলনশীল জাতের এই বীজ কিনে চাষ করা হয়েছিল। সেই বীজ যারাই ফেলেছিলেন তাদেরই এবার পথে বসতে হয়েছে৷ বিষয়টি কৃষি দফতরের স্থানীয় আধিকারিকদের জানানো হয়েছে। এজন্য সরকারি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
কৃষি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কয়েকটি জায়গায় এবার এই রকম অভিযোগ এসেছে৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...