Wednesday, June 24, 2026

ভোটে সমর্থন করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞ: মোদি

Date:

Share post:

  • বিহারের নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ
  • আগে বিহারে নির্বাচন মানে বিশৃঙ্খলা তত, ভোট লুট হত
  • এখন সেই সব খবরের বদলের আসে কোন বুথে কত বেশি ভোট পড়ল, কত বেশি মহিলারা ভোট দিলেন সেই খবর
  • গণতন্ত্রের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ
  • এই নির্বাচনে বিজেপির সাফল্য উল্লেখযোগ্য
  • এর জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ
  • তাঁর কর্মদক্ষতার জন্যই এই সাফল্য এসেছে
  • ভারতীয় জনতা পার্টি পূর্ব ভারতে জিতেছে
  • মনিপুর থেকে গুজরাট জয় পেয়েছে বিজেপি
  • উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে তেলেঙ্গানা জয়ী হয়েছে গেরুয়া শিবির
  • কখনও আমরা মাত্র দুটি আসনে ছিলাম, আর এখন সারা দেশে বিজেপির পতাকা উড়ছে
  • ভারতে জনতা নিজেদের পছন্দের কথা স্পষ্ট করছে
  • যারা উন্নয়নের কাজে সৎভাবে থাকবে তারাই জনসমর্থন পাবে
  • উন্নয়নে জড়িত থাকলে তার ফল পাওয়া যাবে
  • করোনা আবহে ভোট কম পড়বে এই আশঙ্কা দূর করে দিয়েছে ভোটদাতারা
  • দেশের বিকাশ, রাজ্যের বিকাশে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয়
  • আগামী দিনেও এটাই নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয় হবে
  • এটা না বুঝলে আগামী দিনে জায়গায় জায়গায় জামানত জব্দ হবে
  • গণতন্ত্রের প্রতি ভারতবাসীর আস্থা বিশ্বের কাছে নজির
  • দেশের মধ্যবিত্তদের জন্য দিনরাত কাজ করছে বিজেপি
  • মহিলাদের উন্নয়ন, সম্মান রক্ষার জন্য যে দলের উপর ভরসা করা যায় সেটি বিজেপি
  • দেশের সুরক্ষার বা কৃষিক্ষেত্রে উন্নয়ন সবদিকেই নির্ভরযোগ্য বিজেপি
  • জনগণের এই ভরসায় বিজেপির সবচেয়ে বড় পুঁজি
  • করোনার সময় রেশন থেকে শুরু করে কাজ সবকিছুই করেছে বিজেপি
  • দেশে সুশাসন মানেই বিজেপি সরকার
  • বিহারে জয়ের রহস্য হল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস
  • বিহার গণতন্ত্রের ভূমি
  • নীতীশ কুমারের নেতৃত্বে বিহারের উন্নয়নে সব রকমের চেষ্টা করবে বিজেপি
  • বিজেপির কাছে “সায়লেন্ট ভোটারের’ বড় অংশ আছে যারা বারবার তাদের জেতায়
  • দেশের মা-বোনেরা বিজেপির সায়লেন্ট ভোটার
  • আমি এক নতুন ভারত দেখতে পাচ্ছি যা আত্মবিশ্বাসে ভরপুর
  • এই আত্মবিশ্বাস আমরা দেখেছি করোনার সময়
  • যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থমকে গিয়েছিল, সেখানে আমাদের বিকাশ হয়েছে
  • কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত পরিবারতন্ত্রিক রাজনৈতিক দলের জাল ছড়িয়ে রয়েছে
  • এই ধরনের দলগুলি গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপদ
  • আমরা আমাদের দলে গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছি
  • সেই জন্যেই আমাদের দলে প্রধানমন্ত্রী বলতে পারে, নাড্ডাজি এগিয়ে চলো আমি তোমার সঙ্গে আছি
  • দেশের যুব প্রজন্মকে আহ্বান বিজেপিতে যোগ দিয়ে দেশের বিকাশেকে এগিয়ে নিয়ে চলো
  • এই সফলতার মধ্যেও আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্ব ভারতের প্রত্যেক নাগরিকের প্রতি
  • যেসব লোক আমাদের সঙ্গে মোকাবিলা করতে পারছে না, তারা ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন করছে
  • এই মৃত্যুর খেলা দেশে চলবে না
  • আমরা গণতন্ত্রের পথে চলে এর মোকাবিলা করব
  • নির্বাচনে যে আশীর্বাদ পাওয়া যায় তাই কাজের অনুপ্রেরণা দেয়
  • এই অনুষ্ঠানকে বিজয় উৎসবের বাদলে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বলায় নাড্ডাজিকে অভিনন্দন
  • শুধু দেওয়ালি নয়, আগামী দিনে আমাদের স্লোগান ‘ভোকাল ফর লোকাল’

আরও পড়ুন- করোনা আবহেই জানবাজার কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...