Wednesday, June 17, 2026

লালা-ঘনিষ্ঠ ৬ কয়লা ব্যবসায়ীকে নোটিশ আয়কর দফতরের

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে এবার কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা-ঘনিষ্ঠ ৬ কয়লা ব্যবসায়ীকে নোটিশ পাঠাল আয়কর দফতর। সূত্রের খবর, এই ৬ কয়লা ব্যবসায়ীর সঙ্গে কুখ্যাত কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এঁদের মধ্যে ২ থেকে ৩ জন ব্যবসায়ী যথেষ্ট প্রভাবশালী।

কয়লা পাচার কাণ্ডে অন্যতম কিংপিন অনুপ মাজি ওরফে লালা এখনও বেপাত্তা। কলকাতা, পুরুলিয়া,আসানসোল, দুর্গাপুরে লালার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি তদন্তকারী সংস্থা। তাঁকে খুঁজছে আয়কর দফতর। লালার খোঁজ পেতেই এবার তাঁর ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ীদের আয়কর দফতরের তলব বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে আয়কর দফতর কয়লা পাচার কারবারের খুঁটিনাটির হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।

দিন কয়েক আগে কলকাতায় শেক্সপিয়র সরণী-সহ বেশ কয়েকটি এলাকায় অনুপ মাজির বাড়ি ও কার্যালয়ে হানা দেয় আয়কর দফতর। সেখান থেকে উদ্ধার হয় বহু নথি। সেখান থেকেই অনুপ-এনামুলের সম্পর্কের হদিস মেলে। আয়কর দফতরের তদন্তে উঠে আসে, লালা মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত। সেই কয়লার সেফ প্যাসেজের জন্য সে সাহায্য নিত এনামুল বাহিনীর। পাচারের ডিল হত পার্ক সার্কাস, তোপসিয়া ও নিউটাউনের কয়েকটি আবাসনে। এবার সেই কারণেই ওয়ালাকে ধরতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- ভোটে সমর্থন করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞ: মোদি

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...