Tuesday, June 16, 2026

মাদক মামলার আসামীর সাজা : বৃক্ষ রোপণ, বাবা-মায়ের সেবা

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী সরদারকে (২৫) কারাগারে না পাঠিয়ে বাড়িতে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। তবে এই সময় তাকে পাঁচটি শর্ত পালন করতে হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ইয়াসমিন নাহার এ আদেশ দেন।

প্রবেশনে সাজাপ্রাপ্ত আসামী হাসান আলী সরদার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মো. রজব আলী সরদারের ছেলে। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ টি এম ফখরুল আলম এবং রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামছুল বারী। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ টি এম ফখরুল আলম জানান, মঙ্গলবার জি আর ৪৩/১৫ (টিআর ২৯/১৬) নম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে আসামি হাসান আলী সরদারের এক বছরের প্রবেশন দেয়া হয়। তবে আসামিকে পাঁচটি শর্ত মানতে হবে।

শর্তগুলি হলো-

>> কোনো প্রকার মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করবে না।

>> কোনো খারাপ লোকের সঙ্গে মিশবে না।

>> প্রবেশনকালীন সময়ে ১০টি বৃক্ষ রোপণ করতে হবে।

>> পিতা-মাতার সেবা করতে হবে।

>>> সপ্তাহে কমপক্ষে একদিন মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে।

শর্তগুলো ভঙ্গ করলে তাকে আবারও কারাগারে যেতে হবে আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রবেশনাল শর্ত সঠিকভাবে পালন করলে এক বছরের সাজা বাতিল হয়ে যাবে। আসামী পক্ষের আইনজীবী এ টি এম ফখরুল আলম বলেন, সম্প্রতি সাতক্ষীরা আদালতের এটি একটি উল্লেখযোগ্য আদেশ। সাজাপ্রাপ্ত আসামী শর্তগুলো মানছে কি-না তা তদারকির দায়িত্ব দেয়া হয়েছে সাতক্ষীরা সমাজসেবা অফিসের প্রবেশনাল অফিসারকে। তিন মাস পর পর সমাজসেবা প্রবেশনাল অফিসারকে আদালতে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশের সেনাবাহিনীকে উপহার দিল ভারত, প্রশিক্ষিত ২০ ঘোড়া ও ১০ কুকুর

Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...