Saturday, April 4, 2026

এলাকায় ঘুরছে করোনা আক্রান্ত, পিটিয়ে খুন প্রতিবাদী বিজেপি কর্মীকে!

Date:

Share post:

এলাকায় ঘুরে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত ব্যক্তি। প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হল এক বিজেপি নেতাকে। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানার গাজিপুরে। মৃত বিজেপি কর্মী গোকুল জানা (৬২)। তিনি ১৭৭ নম্বর বুথে বিজেপির সম্পাদক। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুন : দিলীপকে কালোপতাকা, কনভয়ে হামলায় ভাঙল গাড়ির কাচ

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী টিঙ্কু পাল, দুজনেই করোনা আক্রান্ত। আইসোলেশনে থাকার পরিবর্তে, ওই পঞ্চয়েত সদস্যার স্বামী, দিব্য এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, গ্রামের নলকূপ থেকে তিনি জল নিয়ে গিয়েছেন। এই অভিযোগ নিয়ে এলাকার আশা কর্মী মিনতি জানার বাড়িতে গিয়েছিলেন বিজেপি কর্মী গোকুল জানা। সেখানেই আশা কর্মীর স্বামী শঙ্কর জানা, পাল্টা আঘাত করেন বিজেপি কর্মী গোকুল বাবুকে। এছাড়াও এই হামলায় জড়িত করোনা আক্রান্ত টিঙ্কু পাল ও তার দলবল।

অভিযোগ, বৃদ্ধ গোকুল বাবুকে রাস্তায় ফেলে পরটর কিল, চড়, ঘুষি মারা হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার অভিযোগও উঠেছে। বুধবার রাতে পরিবারের তরফে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে।

আরও পড়ুন : কয়লার টেন্ডার নিয়ে গোলমাল! অন্ডালে শুটআউটে মৃত্যু হল তৃণমূল কর্মীর

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ, ভগবানপুর দুই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গুণ্ডামি বেড়ে গিয়েছে। অবিলম্বে এব্যাপারে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও বিজেপির তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...