Saturday, April 4, 2026

রবি ঘোষের পা ভেঙে দেওয়ার হুমকি নিশীথের, গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মঞ্চ থেকে নাম না করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। পাল্টা রবীন্দ্রনাথ ঘোষের কটাক্ষ, গুন্ডা-মস্তানদের ভাষা এর চেয়ে ভাল হতে পারে না।

বুধবার সন্ধেয় কোচবিহারে পানিশালায় সভা করেন দিলীপ ঘোষ। সেখানে তাঁর উপস্থিতিতে সভামঞ্চ থেকে নিশীথ হুমকি দেন, “কোনও লম্বা মন্ত্রী নাটাবাড়িতে এলে তাঁর ঠ্যাঙ ভেঙে দেওয়া হবে”। নাটাবাড়ির বিধায়ক দীর্ঘকায় রবীন্দ্রনাথ ঘোষ। তাঁকে উদ্দেশ্য করেই হুমকি বলে অভিযোগ।

আরও পড়ুন : দিলীপকে কালোপতাকা, কনভয়ে হামলায় ভাঙল গাড়ির কাচ

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, দিলীপ ঘোষ মানসিকভাবে অসুস্থ বলেও কুমন্তব্য করেন ও হুমকি দিয়ে থাকেন। হুমকি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের কটাক্ষ, গুন্ডা-মস্তানদের ভাষা এর চেয়ে ভাল হতে পারে না। তাই আগামী বিধানসভা ভোটে গুণ্ডা-মস্তানদের সাধারণ মানুষ যোগ্য জবাব দেবেন বলে মত মন্ত্রীর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...