Saturday, April 4, 2026

‘মেদিনীপুর কখনও মাথা নত করেনি, ওরা দেখবে আর কাঁদবে’, ঘাটালের মঞ্চে সরব শুভেন্দু

Date:

Share post:

“মেদিনীপুর ‘বর্ণ পরিচয়’ দিয়েছে, স্বাধীনতা সংগ্রামের বিস্ময় বালক ক্ষুদিরাম বসু এই মেদিনীপুরের৷ পরাধীন ভারতে প্রথম স্বাধীনতা এনেছে মেদিনীপুরের তাম্রলিপ্ত সরকার৷ ‘আমরা ২৩৫’ বলে যারা ৩০-এর কথা শোনেনি, তাদের কথা বলা বন্ধ করেছে এই মেদিনীপুরের নন্দীগ্রাম৷ আমরা এগিয়ে যাবো, ওরা দেখবে আর কাঁদবে৷”

স্থান, ঘাটাল৷ কাল, বৃহস্পতিবার৷ পাত্র তথা বক্তা, শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: রবি ঘোষের পা ভেঙে দেওয়ার হুমকি নিশীথের, গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী

বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে এদিন ফের শুভেন্দু জানালেন, “আমরা এগিয়ে যাবো৷ কেউ থামাতে পারবে না৷ ট্রাকের পিছনে যেমন লেখা থাকে ‘দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি’, তেমনি ওরা দেখবে আর কাঁদবে৷” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এদিন নাম না করে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্যেই করেই শুভেন্দু এ কথা বলেছেন৷

এদিন ঘাটালের ভিড়ে ঠাসা বিজয়া সম্মিলনীতে শুভেন্দু বলেন, “আমি আগেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি আর ভবিষ্যতের প্রতিটি দিন থাকবো৷” তিনি বলেন, “আমরা গামছা গায়ে, পান্তা খাওয়া মানুষ৷ আর কিছু না থাক, মোটা চাল আর মোটা কাপড় আমাদের আছে৷ তাই নিয়েই চরৈবতি মন্ত্রে আমরা এগিয়ে যাবো৷ মেদিনীপুর কখনও মাথা নত করেনি৷”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...