Saturday, March 14, 2026

রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য, মন বুঝতে শুভেন্দুর কাছে প্রশান্ত কিশোর

Date:

Share post:

কারন যাই হোক,দলের সঙ্গে অনেকটাই ফারাক তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর৷ দলের কোনও অনুষ্ঠানে তাঁকে দীর্ঘদিন দেখা যাচ্ছে না৷ জল্পনাও শোনা যাচ্ছে নানা৷ রাজনৈতিক মহলের ধারনা, শুভেন্দুর তৃণমূল ত্যাগ স্রেফ সময়ের অপেক্ষা ৷

ঠিক সেই পরিস্থিতিতেই ‘দূরত্ব ঘোচাতে’ মেদিনীপুরে শুভেন্দুর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল- নিযুক্ত ভোটকুশলী প্রশান্ত কিশোর। জানা গিয়েছে, শুভেন্দুর সঙ্গে দেখা হয়নি পিকে-র৷ তাঁর সঙ্গে নাকি ফোনে পিকের কথা হয়েছে। পরিবর্তে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর সঙ্গে কথা বলেই ফিরে আসেন প্রশান্ত কিশোর ৷ এই ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূল শিবিরে৷ একদলের ধারনা, যেহেতু কোনওদিনই এই পিকে’কে আমল দেননি শুভেন্দু, তাই কৌশলগত কারনেই তৃণমূল পাঠিয়েছে পিকে’কে৷ পিকে কিছুটা ধরম মনোভাব দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন৷

অন্য মহলের ধারনা একদমই বিপরীত৷ তাঁদের বক্তব্য, পরিস্থিতি যদিও বা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা ছিলো, পিকে যাওয়াতে তা আর রইলো না৷ হয় পিকে’র সঙ্গে দেখাই করবেন না শুভেন্দু, আর দেখা হলেও “কড়া কথা” শুনতে হবে প্রশান্ত কিশোরকে৷

শুভেন্দু অধিকারীর কথাবার্তা ও কর্মসূচি নিয়ে এই মুহুর্তে চরম অস্বস্তিতে আছে তৃণমূল৷ উঠছে হরেক প্রশ্ন। রোজ নিয়ম করে শুভেন্দু এমন কথা বলছেন, যার অর্থ বহুমুখী ৷ বোঝাই যাচ্ছে, দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দুর৷

আর সেই ফাঁক হ্রাস করতেই সম্ভবত শুভেন্দুর
কাঁথির বাড়িতে পৌঁছে যান প্রশান্ত কিশোর। তবে কাজের কাজ কিছু হয়নি বলেই খবর৷

আরও পড়ুন- IPL খেলে সোনা-দানা নিয়ে ফিরছিলেন, মুম্বই বিমানবন্দরে আটক ক্রুনাল পান্ডিয়া

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...