Tuesday, June 23, 2026

তেজস্বী খুব ভালো ছেলে, দরাজ গলায় লালু পুত্রর প্রশংসা উমা ভারতীর

Date:

Share post:

প্রকাশ্যে লালুপ্রসাদ যাদবের ছেলের প্রশংসা করছেন উমা ভারতী। বিহারের প্রধান বিরোধী নেতা তেজস্বী যাদবকে ‘খুব ভালো ছেলে’ বলে সার্টিফিকেট দিচ্ছেন তিনি। তবে শুধু তেজস্বী নয় নিজের রাজ্যের বিরোধী নেতা কমল নাথের সুখ্যাতি করেছেন তিনি।


কিন্তু কেন হঠাৎ এই প্রশংসা? ৩১ বছরের তেজস্বী বিহার ভোটের ম্যান অফ দ্যা ম্যাচ। কার্যত একাই মোদি এবং নীতীশকে টক্কর দিয়েছেন তিনি। তাই অনেকেই মনে করছেন স্বমহিমায় বিরোধীদের মন জয় করেছেন তেজস্বী যাদব। ব্যতিক্রম নন উমা ভারতী। বিহার ফল প্রসঙ্গে উমার বক্তব্য, “তেজস্বী খুব ভালো ছেলে। আরেকটু বড় হলেই বিহারকে নেতৃত্ব দিতে পারবে।” তাঁর কথায়, ” বিহারের সামান্য ব্যবধানে জন্য জিতে গেল এনডিএ। তেজস্বীর বদলে লালু সবকিছুর কেন্দ্রে থাকত। লালু সবকিছুর কেন্দ্রে থাকলে বিহারে ফের শুরু হতো জঙ্গল রাজ।

তবে উমার কথাতেই স্পষ্ট, বিহারের মতো রাজ্য সামলানোর অভিজ্ঞতা তেজস্বীর এখনও হয়নি। বর্ষীয়ান কংগ্রেস নেতা কমলনাথ এর প্রশংসা করেছেন উমা ভারতী। তাঁর বক্তব্য, মধ্যপ্রদেশের উপনির্বাচনে কমল নাথ ভালো কল করেছেন। কৌশলকে কাজে লাগিয়েছেন এই নির্বাচনে। কট্টর বিজেপি নেত্রীর মুখে বিরোধী শিবিরের প্রশংসা অবাক করার মতো।

আরও পড়ুন:হেরে গিয়েছেন কমল নাথ, পরাজিত হয়েও খুশি বিজেপি নেত্রী

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...