Friday, April 3, 2026

সেই বাদুর ঝোলা ভিড়! বারুইপুর স্টেশনে ট্রেন থেকে পড়ে গেলেন বৃদ্ধ শিক্ষক

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই দীর্ঘ ২৩১দিন পর বুধবার থেকে ঘুরছে লোকাল ট্রেনের চাকা। কিন্তু প্রথমদিন থেকেই শিয়ালদহ-হাওড়া-বনগাঁ-বারুইপুর বিভিন্ন জায়গা থেকে যাত্রীদের ক্ষোভের চিত্র ফুটে উঠছে। মূলত, কম ট্রেন, প্রচুর ভিড়, টিকিটের লম্বা লাইন, সোশ্যাল ডিস্ট্যান্স-এর বালাই নেই ইত্যাদি বিষয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ সর্বত্র। আসলে চিত্রটা বদলায়নি। আগের মতোই আছে। ফিরেছে সেই বাদুর ঝোলা ভিড়ের পুরনো ছবি।

আরও পড়ুন : কয়লার টেন্ডার নিয়ে গোলমাল! অন্ডালে শুটআউটে মৃত্যু হল তৃণমূল কর্মীর

লোকাল ট্রেন চালুর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার ভয়ঙ্কর কাণ্ড। ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী।

বারুইপুর প্ল্যাটফর্মে নামার সময় দুর্ঘটনা। অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে না পেরে আপ লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে বারুইপুর স্টেশনে পড়ে যান অবসরপ্রাপ্ত শিক্ষক শশধর নস্কর। এদিন তাঁর সঙ্গে ছিলেন বৃদ্ধা স্ত্রী। বৃদ্ধ দক্ষিণ বারাসতের বাসিন্দা। তাঁকে হাসপাতালে পাঠায় বারুইপুর জিআরপি। আপাতত তাঁর চিকিৎসা চলছে।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...