Wednesday, June 24, 2026

সিডনি পৌঁছে গেল ভারতীয় দল, নেভি ব্লু জার্সিতে চমক কোহলিদের

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরের জন্য দুবাই থেকে বৃহস্পতিবার সিডনি পৌঁছে গেল ভারতীয় দল৷বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটারে বিরাটদের অস্ট্রেলিয়া পৌঁছনোর ছবি পোস্ট করেছে৷ যার ক্যাপশনে লেখা হয়েছে #TeamIndia is here,”৷কোভিড অতিমারির পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া অবশ্য অতিমারির পর ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে একটি সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন- দিনব্যাপী হুমায়ূন স্মরণ, বিকেলে বিরতিহীন ‘কৃষ্ণপক্ষ’
ডিসেম্বরের ১৭ তারিখ থেকে এডিলেডে শুরু হচ্ছে দিন রাতের টেস্ট সিরিজ। এই প্রথম অস্ট্রেলিয়ায় দিন রাতের টেস্ট খেলবে ভারত। এরপর টেস্ট যথাক্রমে মেলবোর্ন ২৬ ডিসেম্বর, সিডনি ৭ জানুয়ারি এবং ব্রিসবেনে ১৫ জানুয়ারি।
কিন্তু সেখানেও থাকছে চমক । অস্ট্রেলিয়ার স্বতন্ত্র জাতিসত্ত্বাকে সম্মান জানানোর উদ্দেশে অজি ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে নতুন জার্সি পড়ে খেলবে। একথা সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। ভারতই পিছিয়ে নেই।
অবশ্য পিছিয়ে নেই কোহলি ব্রিগেড । ‘রেট্রো কিট’ পড়েই গোটা সীমিত ওভারের সিরিজে খেলবে টিম কোহলি।কোহলি এন্ড কোং-কে দেখা যাবে নব্বইয়ের দশকের নেভি ব্লু জার্সিতে। চিরাচরিত আকাশি জার্সিতে অজি সফরে দেখা যাবে না টিম ইন্ডিয়াকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...