Sunday, April 5, 2026

ছাপোষা চাষী, সম্পত্তি বলতে কুঁড়েঘর! চতুর্থবারও রেকর্ড ভোটে জয়ী মেহেবুব

Date:

Share post:

কোনওমতে একবার বিধায়ক পদে বসতে পারলে গাড়ি-বাড়ির ছড়াছড়ি। চলতে থাকে উপঢৌকনের বন্যা। তবে সে চেনা ছবির থেকে কিছুটা ভিন্ন মেহেবুব আলম। কোটি টাকার বাড়ি গাড়ি এসবের মায়া কাটিয়ে নিতান্ত এক ছাপোষা চাষী তিনি। হতে পারেন বিধায়ক, কিন্তু সংসার চলে ওই চাষবাসের উপর নির্ভর করে। একটা পাকা বাড়ি পর্যন্ত নেই তাঁর। সম্পত্তি বলতে তার কাছে একটাই জিনিস সততা আর মাথা উঁচু করে বাঁচা। দুর্নীতিতে ভরা রাজনীতির মাঝে এক ব্যতিক্রমী চরিত্র তিনি। যার ফলে একবার নয়, পরপর চারবার মানুষের ভালোবাসা বিধায়ক পদে বসিয়েছে তাঁকে।

জনপ্রতিনিধি মানে মানুষের হয়ে কাজ করা। প্রচুর গাড়ি-বাড়ির মালিক হওয়া নয়। এই বোধ এখন ভারতীয় রাজনীতিতে বেশ বিরল। তবে এই বোধ অক্ষরে অক্ষরে পালন করে এসেছেন বিহারের কাটিহার জেলার বলরামপুরের বাসিন্দা মেহেবুব আলম। যার জেরে মানুষের ভালোবাসায় চতুর্থবারের জন্য বিহারের বিধায়ক পদে বসেছেন তিনি। এতদিন ভিড়ের মাঝে চাপা পড়ে থাকলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে সম্প্রতি ভাইরাল হয়েছেন এই বিধায়ক। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে একটা পাকা বাড়িও নেই মেহেবুবের। কোথাও যেতে গেলে হেঁটেই যান তিনি। দূর হলে বাস। গাড়ি বা মোটরসাইকেল কিছুই নেই তার। সিপিআইএমএল-এর এই বিধায়ক এখন বিহারের ভরসা, দেশের গর্ব।

আরও পড়ুন:লকডাউনের জের, চাকরি খুইয়ে ‘ক্যাপ্টেন কর্নার’ এর মালিক বিমান সংস্থার কর্মী

মানুষের মনে তার জায়গা যে কতখানি উঁচুতে রয়েছে তার জবাব মিলেছে ভোটবাক্সে। ভাকপা মালের টিকিটে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে বলরামপুর সিট থেকে ৫৩ হাজারেরও বেশি ভোট ব্যবধানে জিতেছেন ৪৪ বছরের সিপিআইএমএল বিধায়ক মেহবুব। সম্প্রতি শেষ হওয়া বিহার নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী প্রার্থী তিনিই। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী নিজের নগদ সম্পত্তির জায়গায় শূন্য লিখেছেন মেহেবুব। স্থাবর সম্পত্তি বলতে একটা কাঁচা বাড়ি আর কিছু চাষের জমি। শুনতে বিরল লাগলেও ভারতেরই রাজনীতিবিদ ইনি। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে রাজনীতি যখন ডুবে রয়েছে দুর্নীতির পচা কাদায়। সেখানেই দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে এক বিরল ব্যক্তিত্ব হিসেবে রাজনীতির আঙিনায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন বাম মনোভাবাপন্ন মেহেবুব আলম।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...