Wednesday, June 24, 2026

কোভিড বিধি মেনে কালীপুজো মুখ্যমন্ত্রীর বাড়িতে

Date:

Share post:

কালীপুজোয় শুভ শক্তির আরাধনা, অশুভ শক্তির বিনাশ।  দীপান্বিতা অমাবস্যায় শক্তি আরাধনায় বাংলা জুড়ে। করোনা আবহেও আলোকমালা সেজেছে শহর থেকে জেলায়। প্রতিবারের মতো এবারও বাড়িতে কালীপুজো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর প্রস্তুতি থেকে ভোগ রান্না। সবদিকেই তদারকির করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

তবে করোনা পরিস্থিতিতে এবার নিমন্ত্রিত প্রায় নেই বললেই চলে। আত্মীয় বা ঘনিষ্ঠজনেরা যাঁরা উপস্থিত রয়েছেন, সবাই কোভিড বিধি মেনে মুখে পরেছেন মাস্ক। বারবার ব্যবহার করা হচ্ছে স্যানিটাইজার। সেদিকেও নজর রেখেছে মমতা। কেউ স্যানিটাইজার দিতে ভুলে গেলে, তৎক্ষণাৎ মনে করিয়ে দিচ্ছেন। বাড়ির পুজোয় উপস্থিত হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গতবার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা হয়েছিল। তবে এবার অতিথিদের সমাগম নগন্য। রাতে যান মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। কোভিড বিধি মেনে নিষ্ঠাভরে ভক্তিপূর্ণভাবে মা কালী আরাধনায় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- সীমান্ত-হামলার পর পাকিস্তানের হিন্দুদের দীপাবলী’-র শুভেচ্ছা ইমরান খানের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...