Saturday, April 4, 2026

বাজি-বন্ধে কড়া কলকাতা পুলিশ, বিস্ফোরক আইনের প্রয়োগ

Date:

Share post:

বাজি বন্ধে অত্যন্ত কড়া নজর প্রশাসনের। আর সেই কারণেই আদালতের নির্দেশ না মেনে বাজি বিক্রি করলে বা পোড়ালে বিস্ফোরক আইনের আওতায় পড়বেন বিক্রেতা ও ক্রেতা উভয়েই। এতে তিন বছর পর্যন্ত হাজতবাস এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে। কোভিড পরিস্থিতিতে দূষণ রোধে এভাবেই কড়া হচ্ছে কলকাতা পুলিশ।

তবে, লালবাজার সূত্রে খবর, এই ধারা প্রয়োগ নতুন নয়। অন্যান্যবার কালীপুজোর দুদিন নিষিদ্ধ শব্দবাজি ফাটালে ওই আইনে মামলা হত। এবছর যেকোনও বাজি কেনাবেচা করলেও ওই ধারায় মামলা দায়ের হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, বিক্রেতারা কোনও ধরনের বাজিই বিক্রি করতে পারবেন না। কেউ বাজি কিনলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজি বিক্রি বা ফাটানোর রুখতে হেল্পলাইন নম্বর চালু করেছে লালবাজার। সেই নম্বরে এই বিষয়ে অভিযোগ জানানো যাবে।

লালবাজার সূত্রে খবর, বুধবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিস্ফোরক আইনে ২৮টি মামলা রুজু হয়েছে। ৫০০০ কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৩০ জন গ্রেফতার হয়েছেন।

শুক্রবারও শহরের বাজার, জনবসতি এলাকায় বাজির বিরুদ্ধে মাইকে প্রচার চালানো হয়েছে৷ কালীপুজোর রাতে নজর থাকবে বহুতলে। আবাসনের ভিতরে বাজি পোড়ালে সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের মতে, শনি এবং রবিবার দুটি পরীক্ষা- এক: বাজি ঠেকিয়ে আদালতের রায়কে মান্যতা দেওয়া, দুই: মণ্ডপের বাইরের ভিড় ঠেকানো। দুর্গাপুজোর উদাহরণকে সামনে রেখে কালীপুজোও তারা সফলভাবে উতরে দিতে পারবে বলে আশাবাদী কলকাতা পুলিশ।

আরও পড়ুন-সচেতনতার বার্তা দিয়ে রাজ্যবাসীকে কালীপুজো-দীপাবলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...