Saturday, February 7, 2026

‘দীপবীর’-এর দ্বিতীয় বিবাহবার্ষিকী, ‘মেরি গুড়িয়া’ বললেন ‘বাজিরাও’

Date:

Share post:

‘দীপবীর’-এর দু’বছর। ‘বাজিরাও-মাস্তানি’ সাতপাকে বাঁধা পড়েছিলেন আজ থেকে ঠিক দু’বছর আগে ১৪ নভেম্বর ২০১৮ সালে। আজ ‘রাম-লীলা’র দ্বিতীয় বিবাহবার্ষিকী। ‘আত্মা চিরতরে বিজড়িত’ এটাই রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের প্রেমের মর্ম। তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রণবীর তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী, মেরি গুড়িয়া”। এখানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ভালোবেসে ‘গুড়িয়া’ বলে ডেকেছেন।

 

আজ সকালেই অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন আজ সকালেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছবি পোস্ট করে এই শুভেচ্ছা বার্তা পাঠান। দীপিকা লিখেছেন, “একটি শুঁটিতে দুটি মটর। শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী, তুমি আমাকে সম্পূর্ণ করেছ।”

প্রসঙ্গত, ১৪ নভেম্বর ২০১৮-তে ইতালির লেক কোমোতে বিয়ে করেছিলেন দীপিকা-দীপবীর। আজ তাঁরা নিজেদের অ্যালবাম থেকে কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গতবছর দীপিকা-রণবীর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন পাঞ্জাবের স্বর্ণ মন্দির এবং তিরুমালা তিরুপতি মন্দিরে গিয়ে। দীপিকা এবং রণবীর ২০১৮-তে তাদের বিয়ের সময় চূড়ান্ত গোপনীয়তায় বজায় রেখেছিলেন। দু’জায়গায় তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। একটি পরিবারের জন্য এবং অন্যটি তাদের বলিউডের বন্ধুদের জন্য।

আরও পড়ুন-চোট নিয়েই আইপিএলে! রোহিত ৭০ শতাংশ ফিট, জানালেন সৌরভ

spot_img

Related articles

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...

বঞ্চনা রুখে উন্নয়নের জোয়ার: বাজেটের সাফল্য তুলে ধরতে পাড়ায় পাড়ায় তৃণমূল 

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশা ও...

এসআইআর-আতঙ্কে জোড়া মৃত্যু, কমিশনের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ 

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আতঙ্কে মৃত্যুমিছিল অব্যাহত। এবার মুর্শিদাবাদে অতিরিক্ত কাজের চাপে হৃদরোগে আক্রান্ত...