Friday, June 26, 2026

চোট নিয়েই আইপিএলে! রোহিত ৭০ শতাংশ ফিট, জানালেন সৌরভ

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরের তিনটি ফরম্যাটের ভারতীয় দলে প্রথমে ডাক পাননি রোহিত শর্মা। যা নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর নির্বাচকদের তরফে জানিয়ে দেওয়া হয় রোহিতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে যোগ দিতে বলা হয়েছে রোহিতকে। রোহিতের এহেন চোট জল্পনার মাঝেই এবার আসরে নামলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, রোহিত ৭০ শতাংশ ফিট। সেহেতু শুধুমাত্র টেস্ট সিরিজে রাখা হয়েছে রোহিত শর্মাকে।

সৌরভের বক্তব্য এটা বেশ স্পষ্ট যে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ তিনটি ম্যাচে পুরোপুরি ফিট না হয়েই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে নেমে পড়েছিলেন রোহিত শর্মা। আর ঠিক সেই সময় অস্ট্রেলিয়ার সফরের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। যার ফলে বাদ পড়েছেন রোহিত। পরে অবশ্য টেস্ট দলে অন্তর্ভুক্তি ঘটে তার। যদিও রোহিতের চোট কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও বিসিসিআই-এর তরফে রোহিতের চোট নিয়ে কোনও স্বচ্ছতা দেখানো হচ্ছে না বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন:কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রীকে চাকরি দিল সরকার

একদিকে রোহিতকে নিয়ে ক্রিকেটমহলে যখন জল্পনা শুরু হয়েছে অন্যদিকে তখন ঋদ্ধিমান সাহার চোট নিয়ে বিপরীত মেরুতে অবস্থান করছে বিসিসিআই। চোটের কারণে আইপিএলের প্লে অফ পর্যায়ে খেলতে পারেননি ঋদ্ধিমান। অথচ তাকে টিমের সঙ্গে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ঋদ্ধিমান সাহার টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন। যার জন্য অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছে ওকে।’ একই দাবি করেছেন টিম ইন্ডিয়ার ফিজিও নীতিন প্যাটেল

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...