Tuesday, March 31, 2026

“যা করতে হয়, তা বলতে নেই, মাথায় আছে কী করতে হবে”, রহস্য বাড়িয়ে জানালেন শুভেন্দু

Date:

Share post:

“যা বলতে হয় তা করতে নেই। আর যা করতে হয়, তা বলতে নেই। আমার মাথায় আছে কখন কী করতে হবে”৷

শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এক কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে গভীর ইঙ্গিতপূর্ণ এই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী৷ এবং রীতিমতো ঘোষণা করলেন, “আগামী ১৯ নভেম্বর একটি সভা ডেকেছি৷ সেদিন একটু বেশি সময় নিয়ে অনেক কথা বলবো”

এখানেই শেষ নয়, আরও ‘বিস্ফোরক’ কথাও এদিন শুভেন্দু বলেছেন৷ নাম না করে দলের একাংশকে কটাক্ষ করে তিনি বলেন,, “একটা সময়ে যাদের উপকারে লেগেছিলাম, এখন তাদের অনেকের আমাকে নিয়ে সমস্যা হচ্ছে। নন্দীগ্রাম আন্দোলনে অনেক বাহাদুরকে দেখা না গেলেও, ফেসবুকে আমাকে গালাগালি দিতে অনেককেই দেখা যাচ্ছে”৷ তিনি বলেন, ভালো সময়ে না থাকলেও, খারাপ সময়ে এই শুভেন্দুই পাশে থাকে”৷ বলেছেন, “আপনারে বড় বলে, বড় সেই নয়, লোকে যারে বড় বলে, বড় সেই হয়”।

আরও পড়ুন:বারবার হার্ট অ্যাটাক হওয়ার মতোই ব্যাপার, বিবাহ বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক ভাস্বর

এই মুহুর্তে বঙ্গ- রাজনীতির শিরোনামে থাকা শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, “অনেক পদ আসে, আবার চলেও যায়৷ আজ পদ আছে, কাল থাকবেনা৷ আমার কাছে পদ কিছু নয়। ‘সেবক’ শুভেন্দু সাধারণের পাশে যেমন ছিলো, তেমনই থাকবে”৷ আর এরপরই শুভেন্দু অধিকারী বলেন, যা বলতে হয় তা করতে নেই। আর যা করতে হয়, তা বলতে নেই। তিনি বলেন, তাঁর মাথায় আছে কখন কী করতে হবে।

এদিন রামনগরের মঞ্চ থেকেই শুভেন্দু ঘোষণা করেন, “আগামী ১৯ নভেম্বর বড় একটি সভা হবে৷ সমবায়- সমাবেশ৷ তিনি বলেন, “সেদিন একটু বেশি সময় নিয়ে অনেক কিছু বলবো”৷

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...