Tuesday, June 9, 2026

দিলীপ ঘোষের কালীপুজো উদ্বোধনকে কেন্দ্র করে রণক্ষেত্র নারায়ণগড়

Date:

Share post:

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এক কালীপুজো উদ্বোধনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিলো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় অঞ্চল। জানা গিয়েছে, রাজ্য বিজেপি সভাপতির এই অনুষ্ঠানের আগে দলীয় পতাকা বাঁধা ছিলেন একদল বিজেপি সমর্থক। যা ঘিরেই উত্তেজনার শুরু। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

জানা গিয়েছে, নারায়ণগড়ের ৭ নং কাশিপুর অঞ্চলের আমডিহা গ্রামে কাশিপুর অঞ্চলের মেট্যালে দিলীপ ঘোষের পুজো উদ্বোধন উপলক্ষে আমডিহা গ্রামের বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। ঠিক সেই সময়ে তৃণমূলের কর্মীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন কর্মী গুরুতর আহত। তাঁদের প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই হামলার পিছনে স্থানীয় তৃণমূলের অঞ্চল প্রধান রবীন ধাউড়িয়া ও তাঁর ভাই জড়িত বলে অভিযোগ করেছে বিজেপি।

এই ঘটনার পরই ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপির অন্তর্কলহের জন্যই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:“যা করতে হয়, তা বলতে নেই, মাথায় আছে কী করতে হবে”, রহস্য বাড়িয়ে জানালেন শুভেন্দু

পরে অবশ্য পুজো উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এলাকাবাসীদের মধ্যে বস্ত্র বিতরণও করেন সাংসদ। সভা মঞ্চ থেকে আক্রমণকারীদের হুঁশিয়ারিও দেন রাজ্য বিজেপি সভাপতি। এলাকা থমথমে এখনও চাপা উত্তেজনা রয়েছে।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...