Thursday, June 25, 2026

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

Date:

Share post:

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে রথীন বলেন, ‘কী কারণে ডাকা হয়েছে জানি না, ভেতরে গেলে বুঝতে পারব।’

নির্বাচনী আবহে একাধিকবার প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু ব্যস্ততার অজুহাতে বারবার তা এড়িয়ে গিয়েছেন রথীন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন তিনি। অবশেষে আজ হাজিরা দিলেন। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...