Saturday, April 4, 2026

কাঁদতে কাঁদতে সৌমিত্রকন্যা বললেন, বাবা একদম ভাল নেই

Date:

Share post:

ক্রমশ প্রায় আশা ছেড়েই দিচ্ছেন চিকিৎসকরা। সর্বশেষ পরিস্থিতি, চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সম্পূর্ণ যান্ত্রিক ব্যবস্থায় তাঁর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সচল রাখা হয়েছে। শনিবার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্রর শারীরিক পরিস্থিতির গুরুতর অবনতির কথা জানিয়ে খোদ চিকিৎসকরাই বলেছেন, ওঁর জন্য সবাই প্রার্থনা করুন। আমরা কোনও মিরাকেল দেখতে চাই।

দীপাবলির সন্ধেয় অসুস্থ বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন কন্যা পৌলমী। কাঁদতে কাঁদতে তিনি বলেন, বাবা একদম ভাল নেই। বাবাকে এভাবে দেখতে পারছি না। জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখন সম্পূর্ণ লাইফ সাপোর্ট সিস্টেমে রেখে শেষ চেষ্টা করছেন তাঁর চিকিৎসকরা। তবে এখনও তাঁর ব্রেন ডেথের ঘোষণা করেননি চিকিৎসকরা।

আরও পড়ুন- নিউটাউনে বিস্ফোরণের শব্দ, বিধ্বংসী আগুন! ভস্মীভূত অসংখ্য ঝুপড়ি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...