Saturday, March 14, 2026

নির্বাচন হারলেও ‘ট্রাম্প-২’ শাসনকালের পরিকল্পনা শুরু করেছে হোয়াইট হাউস: রিপোর্ট

Date:

Share post:

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে মুখ পুড়েছে ডোনাল্ড ট্রাম্পের। যদিও এই হার মেনে নিতে নারাজ বিদায়ী রাষ্ট্রপতি। এরই মাঝে খবর পাওয়া গেল হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালের পরিকল্পনা শুরু করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক এই তথ্য প্রকাশ্যে এনেছেন। ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক পরামর্শদাতা পিটার নাবারো ‘ফক্স বিজনেস নেটওয়ার্ক’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দ্বিতীয় দফায় আমেরিকার শাসনভার সামলাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা হোয়াইট হাউসে এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছি।’

এদিকে ডোনাল্ড ট্রাম্পও অনড়। রাষ্ট্রপতি নির্বাচনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিজের হার স্বীকার করেননি ট্রাম্প। যদিও নির্বাচনে এটা স্পষ্ট জো বাইডেনের কাছে ধরাশায়ী হয়েছেন আমেরিকার বিদায় রাষ্ট্রপতি। ট্রাম্পের তরফে ইতিমধ্যেই জো বাইডেনের জয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত নির্বাচনে ত্রুটি সংক্রান্ত কোনও প্রমাণ প্রকাশ্যে আনতে দেখা যায়নি ট্রাম্পকে। আরো বড় বিষয় নির্বাচনের পর একাধিকবার প্রকাশ্যে এলেও এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। এ প্রসঙ্গে নাবারো আরও জানান, ‘আমরা চাই ব্যালট পেপার গুলি পুনরায় যাচাই করা হোক। কারণ ব্যালট পেপারে সই জালিয়াতির ঘটনা ব্যাপকভাবে নজরে এসেছে।’

আরও পড়ুন:আয়ুর্বেদের গবেষণায় গ্লোবাল সেন্টার ভারতে, উচ্ছ্বসিত মোদি

তবে প্রশ্ন উঠছে আইনি পদক্ষেপের মাধ্যমে নির্বাচন জিততে পারেন ট্রাম্প? বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের কাছে একটাই উপায়। ডোনাল্ড ট্রাম্প যদি ফেডারেল কোর্ট থেকে এই রায় পেতে পারেন যে, নির্বাচনের দিনের (৩ নভেম্বর) পর আসা সকল পোস্টাল ব্যালটকে বাতিল ঘোষিত করা। মূলত করোনা আবহে অনেক রাজ্যই পোস্টাল ব্যালট এসে পৌঁছানোর দিনের মেয়াদ বাড়ায়। তাহলেই একটা ক্ষীণ আসা থেকে যাবে ট্রাম্পের জন্য। যদিও বিশেষজ্ঞদের দাবি, আইনী লড়াইয়ে গেলেও ট্রাম্পের জেতার সম্ভাবনা অত্যন্ত কম। এদিকে আবার গোটা বিশ্ব আমেরিকার হবু রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...