Thursday, June 11, 2026

হেয়ারস্টাইলে বাজিমাত পাঠকের

Date:

Share post:

অসংখ্য ক্রিকেট ভক্তের মন কেড়েছেন আম্পায়ার পশ্চিম পাঠক। স্রেফ হেয়ারস্টাইলেই আইপিএলে ভুবন মাত করে দিয়েছেন আম্পায়ার পশ্চিম পাঠক। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে কাঁধ অবধি ঝাঁকড়া চুলেই সকলের নজর কাড়েন এই আম্পায়ার। নেটপাড়ায় মানুষজন এই আম্পায়ারের আলোচনায় এতটাই মশগুল যে, কেউ কেউ তাঁকে ২০১১ সালের ব্লকবাস্টার ছবি ‘রকস্টার’-এর রণবীর কাপুরের লুকের সঙ্গে তুলনা করে বসছেন!
তবে কেউ কেউ আবার স্টাইলিশ এই আম্পায়ারের সঙ্গে পাকিস্তানের জনপ্রিয় পাকিস্তানি মিউজিক প্রোডিউসার এবং গায়ক তাহের শাহের মিল খুঁজে পাচ্ছেন।
যদিও এই প্রথম বার নয়! এর আগেও খবরের শিরোনামে এসেছিলেন আম্পায়ার পাঠক। ২০১৬ সালের মার্চ মাসে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি-তে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ এবং ইংল্যান্ড একাদশের একটি ওয়ার্ম আপ ম্যাচে হেলমেট পরে আম্পায়ারিং করেছিলেন পশ্চিম পাঠক। সে বারও সকলকে একপ্রকার চমকে দিয়েছিলেন তিনি! আর এবার ঝাঁকড়া চুলেই বাজিমাত !

Related articles

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...