Saturday, April 4, 2026

চিকিৎসায় সাড়া দিচ্ছে না সৌমিত্রর শরীর , চিকিৎসক অরিন্দম কর

Date:

Share post:

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । যদিও, তাঁকে সুস্থ করে তোলার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা । তবে, মিরাকল ছাড়া কোনও আশা দেখছেন না তাঁরা । শনিবার রাতে অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে এমনই জানানো হয়েছে হাসপাতাল থেকে ।

চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ৬ অক্টোবর থেকে চিকিৎসা চলছে ৮৫ বছর বয়সি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে শনিবার রাতে চিকিৎসক অরিন্দম কর বলেন, “সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । আমাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও চিকিৎসায় সাড়া দিচ্ছে না তাঁর শরীর । গত 24-30 ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে ।”

আরও পড়ুন- করোনা আক্রান্তদের বেশির ভাগই ডায়াবেটিসে আক্রান্ত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...