Tuesday, June 23, 2026

করোনা আক্রান্তদের বেশির ভাগই ডায়াবেটিসে আক্রান্ত

Date:

Share post:

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত তিন জন রোগীর কথা জানায় আইইডিসিআর। তার ঠিক ১০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি। সেদিন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ৭০ বছর বয়সী রোগী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। আবার কোভিডে আক্রান্ত রোগীরা আগে থেকে যেসব অন্যান্য জটিল রোগে ভুগছেন সেসব রোগের মধ্য প্রথম হচ্ছে ডায়াবেটিস, নিপসমের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। এরপর রয়েছে, উচ্চ রক্তচাপ, ফুসফুসের সংক্রমণ, কিডনি রোগসহ অন্যান্য রোগ।

শুরু থেকেই ষাটোর্ধ্ব ও অন্যান্য জটিল রোগে আক্রান্তরা করোনার মৃত্যুঝুঁকিতেও বেশি বলে জানিয়ে এসেছেন চিকিৎসকরা। অন্যান্য জটিল রোগের মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস।

৫৭ বছরের আয়েশা খানম করোনাতে আক্রান্ত হওয়ার পর কোভিড ডেডিকেটেড এক হাসপাতালে ভর্তি হন। কিন্তু ডায়াবেটিস থাকার কারণে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। অক্সিজেন মাস্ক ছাড়া স্যাচুরেশন নেমে যায় ৭০-এর কাছাকাছি।

আজ, শনিবার  বিশ্ব ডায়াবেটিক দিবস। এবারে ডায়াবেটিক দিবসের সঙ্গে বিশেষ গুরুত্ব বহন করছে করোনা সংক্রমণের বিষয়টি। চিকিৎসকরা বলছেন, যে কয়েকটি অসুখে আগে থেকে আক্রান্ত থাকার করোনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় তার মধ্যে ডায়াবেটিস অন্যতম।

আন্তর্জাতিক জরিপ বলছে, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের ডায়াবেটিস হলে তার মৃত্যুঝুঁকি সাত দশমিক তিন শতাংশ বেশি। তবে আমাদের দেশে এখনও আক্রান্তদের কত শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত, তাদের কত শতাংশ মারা গেছেন তার তথ্য এখনও পুরোপুরি পাওয়া যায়নি। তারপরও করোনায় আক্রান্তদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের একটা বড় অংশই ডায়াবেটিসের রোগী, বলছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- দীপান্বিতা অমাবস্যায় ঢাকা কালীবাড়িতে মায়ের ভোগ রুই-কাতলা-ইলিশ

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...