Thursday, June 11, 2026

সৌমিত্র বলেছিল: আমাদের জুটিটা ভেঙে গেল

Date:

Share post:

উনি আমার প্রথম ছবির প্রথম নায়ক। ফিল্মের সেটে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ‘সৌমিত্র কাকু’ বলে ডাকতাম। পরবর্তীকালে সৌমিত্র বলতাম। কিন্তু শ্রদ্ধাটা থেকে গিয়েছিল।


জুটি হিসেবে আমরা সফল ছিলাম কি না জানি না। তবে উনি একবার ঠাট্টা করে বলেছিলেন, তুই পরিচালক হলি আমাদের জুটিটা ভেঙে গেল। তবে আমরা যে ধারার ছবি করতাম, তাতে জুটি বেঁধে কাজ করাটা খুব একটা দরকার পড়ত না।

‘বহমান’ ছবির শুটিং চলাকালীন সৌমিত্র চট্টোপাধ্যায়কে একটি বই উপহার দিয়েছিলাম। বই পেয়ে খুব খুশি হয়েছিলেন ওই প্রবীণ অভিনেতা। আড়ালে পরিচালককে বলেছিলেন, মেয়েটা এখনও পড়াশোনা করে। এই জন্য ভালো লাগে।
মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে সেই স্মৃতিগুলিই ভিড় করছে। সেই সময়কার আর কেউই প্রায় রইল না।

আরও পড়ুন:বাবার সঙ্গে যেন পিতা-পুত্রের সম্পর্কই তৈরি হয়েছিল

 

Related articles

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...