Thursday, June 11, 2026

তুঙ্গে প্রস্তুতি, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গড়ে উঠছে ভিস্তা প্রকল্প

Date:

Share post:

স্বাধীনতার ৭৫ উপলক্ষে যমুনা নদীর তীরে শুরু হয়েছে ভিস্তা প্রকল্পের কাজ। ভিস্তার পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে কেন্দ্রীয় সড়ক মন্ত্রক আইকনিক কাঠামো নির্মাণের জন্য একটি নকশা প্রতিযোগিতার কথা ঘোষণা করেছে।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের ১৫ অগাস্ট এই প্রকল্পের উদ্বোধন করা হবে। নতুন এই প্রকল্প নিউ ইন্ডিয়া গার্ডেন বা নবভারত উদ্যানের অংশ হবে। যমুনা নদীর পশ্চিম তীরে ২০.২২ একর জমিতে গড়ে উঠছে এই প্রকল্প। কেন্দ্রের এই প্রকল্পের জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

দিল্লির লুটিয়েন্স জোনে নতুন একটি সংসদ ভবন গড়ে তোলা হবে। সেটিই আসলে ভিস্তা প্রকল্প। এই ভবনে থাকবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর। সিপিডব্লিউডি চলতি মাসে জানিয়েছে, যমুনার তীরে এই প্রকল্প আত্মনির্ভর ভারতের অন্যতম দিক। এ প্রকল্প দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা এবং বর্ণবাদ থেকে মুক্ত করবে। একইসঙ্গে ভারতের ঐতিহ্য, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করবে।

সিপিডব্লিউডি এর প্রস্তাব অনুযায়ী, নতুন এই প্রকল্প রাষ্ট্রপতি ভবন থেকে শুরু হয় উত্তর এবং দক্ষিণ ব্লক হয়ে শেষ হবে ইন্ডিয়া গেটে। মূল রাস্তা ২.৯ কিলোমিটার থেকে প্রসারিত হয়ে ৬.৩ কিলোমিটার হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য গুজরাতের একটি আর্কিটেকচার সংস্থাকে ভিস্তা প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন:বিহার থেকে শিক্ষা, বিধানসভা নির্বাচনে একা লড়াই ঘোষণা অখিলেশের

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...