Wednesday, June 24, 2026

দিওয়ালির পরেও অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Date:

Share post:

লক্ষ্মীপুজো, কালীপুজো, দিওয়ালির পরেও একই রইল পেট্রোল-ডিজেলের দাম। স্বস্তিতে দেশবাসী। দেশের বাজারে ডিজেলের দাম শেষবার ২ অক্টোবর কম করা হয়েছিল৷ এরপর থেকে ডিজেলের দাম স্থির রয়েছে। পেট্রোলের দামে বদল শেষ বার ২২ সেপ্টেম্বর হয়েছিল। এই নিয়ে একটানা ৫৪ দিন অপরিবর্তিত পেট্রোলের দাম। ডিজেলের দাম অপরিবর্তিত, একটানা ৪৫ দিন ধরে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এদিন ১ লিটার পেট্রোলের দাম ৮১.০৬ টাকা৷

আরও পড়ুন : ধনতেরাসের পরেই ঊর্ধ্বমুখী সোনা, বৃদ্ধি রুপোর দামেও

বৃহস্পতিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৫৯ টাকা৷ ডিজেলের দাম ৭৩.৯৯ টাকা৷ দিল্লিতে পেট্রোলের দাম ৮১.০৬ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭০.৪৬ টাকা প্রতি লিটারে ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৭৪ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭৬.৮৬ টাকা৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.১৪ টাকা৷ ডিজেলের দাম ৭৫.৯৫ টাকা।

জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৬ টাকা অবধি এই শুল্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে আবারও দাম বাড়তে পারে। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে সরকারের শুল্ক ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে এই শুল্ক ছিল মাত্র ৯.৪৮ টাকা। ৬ বছরে তা বেড়ে গিয়েছে প্রায় ২২ টাকা।

আরও পড়ুন : ১৫ নভেম্বর, রবিবারের বাজার দর

পেট্রোল ও ডিজেলের দাম আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে ও বিপিসিএল এর উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে জানতে পারবেন তেলের দাম ৷ এইচপিসিএল-এর উপভোক্তাদের HPPrice লিখে 9222201122 নম্বরে পাঠাতে হবে।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...