Sunday, June 7, 2026

শুভেন্দুর পদধ্বনি ঠেকাতে আগাম দিলীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী চাইলেন সৌমিত্র

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে নিয়ে রহস্য চলছেই।
তিনি তৃণমূল ছাড়বেন, জল্পনা তীব্র।
সরাসরি বিজেপিতে নাকি মঞ্চ গড়ে জোট, কৌতূহল।

এতে তৃণমূলের চেয়েও বেশি চিন্তা বিজেপি শিবিরে।
মুখে তাঁরা শুভেন্দুকে স্বাগত জানাচ্ছেন।
কিন্তু আসল ভয় হল শুভেন্দু বিজেপির মঞ্চে গেলে তাঁরা বসবেন কোথায়?

এই চাপেই সম্ভবত আগাম দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চেয়ে বসেছেন যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। গোপীবল্লভপুরে পুজো উদ্বোধনে গিয়ে তিনি যেভাবে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চেয়ে সওয়াল করেছেন, তা ইঙ্গিতবাহী।

বস্তুত শুভেন্দুকে তৃণমূল যুব সভাপতি পদ থেকে সরানোর সময় সক্রিয় নেতা ছিলেন মুকুল রায়। আর শুভেন্দুকে সরিয়ে সভাপতি করা হয়েছিল এই সৌমিত্রকেই। এখন মুকুল- সৌমিত্র বিজেপিতে। এবং তাঁরা শুভেন্দুর পদধ্বনি শুনছেন।

মুখে তৃণমূলবিরোধী বিবৃতি দিয়ে শুভেন্দুকে স্বাগত জানাতে হলেও সূত্রের খবর এঁরা ঘটনার গতিপ্রকৃতিতে চিন্তিত। এর আগে সৌমিত্র বলেছিলেন,” মানুষের জন্য কাজ করতে হলে শুভেন্দু বিজেপিতে আসুন।” অথচ এই সৌমিত্রই তৃণমূলে থাকতে শুভেন্দুকে সরানোর ঘুঁটি ছিলেন।

মুকুলশিবির সূত্রে খবর, শুভেন্দু যে টেম্পো তুলছেন, তাতে তাঁকে অনেক বেশি নম্বর দেবে দিল্লি। ফলে এই তৎকালদের সমস্যা বাড়বে।

আবার শুভেন্দুর ক্ষেত্রে সমস্যা হল তৃণমূলকে খোঁচা দিতে মুখে যে যাই বলুক, বিজেপিতে তাঁর জন্য কাঁটার পথ বিছিয়ে দিতে তৈরি হচ্ছে আদি ও তৎকাল বিজেপিদের একাংশ। এঁদের আশঙ্কা শুভেন্দু গেলে এঁরা ঘটিবাটি হারিয়ে পথে বসবেন। কারণ দিল্লি শুভেন্দুকে এগিয়ে রাখবে। ফলে বিজেপিতে যা ঘটছে তা উপরে এক, ভেতরে আরেক। যাঁরাই শুভেন্দুকে স্বাগত জানাচ্ছেন, তাঁরাই ভেতরে শুভেন্দুকে ঠেকানোর খেলা খেলছেন।

মুকুলঘনিষ্ঠ সৌমিত্রর মুখে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চাওয়াটা এই সিনেমারই ট্রেলারমাত্র।

আরও পড়ুন-‘মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করুন’, নীতীশকে আবেদন বিজেপি সাংসদের

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...