Wednesday, June 24, 2026

‘মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করুন’, নীতীশকে আবেদন বিজেপি সাংসদের

Date:

Share post:

নীতীশ সরকারের আমলে বিহারে মদ বিক্রি ও খাওয়াকে গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হয়। এখানে মদের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়ে নীতীশ সরকারকে আবেদন করলেন ঝাড়খণ্ডের এক বিজেপি সাংসদ। নিশিকান্ত দুবে নামে ঝাড়খণ্ডের ওই বিজেপি সাংসদের দাবি, বিহারে মদ বিক্রি ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকার ফলে অপরাধ বাড়ছে। পাশাপাশি রাজস্ব খাতে সরকারের আয় কমছে। ফলে মদ বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তা শিথিল করুন নীতীশ সরকার।

সম্প্রতি শেষ হওয়া বিহার নির্বাচনে আরও একবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। এহেন সময়েই হবু মুখ্যমন্ত্রীর কাছে মদ বিক্রির নিয়মের শিথিলতা চেয়ে টুইট করে আর্জি জানিয়েছেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে। টুইটে তার আবেদন, ‘রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়মে বদল আনুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কড়া নিয়মের কারণে বিহারের বহু মানুষ প্রতিবেশী রাজ্য থেকে মদ কিনে খাচ্ছেন ও বিক্রি করছেন। এতে রাজ্যের রাজস্ব খাতে বিপুল ক্ষতি হচ্ছে। পুলিশ এবং রাজস্ব বিভাগেও দুর্নীতির ঘটনা বাড়ছে।’

আরও পড়ুন:চূড়ান্ত দায়িত্বহীনতা! স্যোশাল মিডিয়ায় সৌমিত্রকে নিয়ে এ কী লিখলেন অনুপম হাজরা?

প্রসঙ্গত, ২০১৫ সালের শেষ লগ্নে বিহারে মদ বিক্রি ও খাওয়ার উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেন নীতীশ কুমার। বিহারে অপরাধ কমানোর লক্ষ্যেই জারি করা হয় এই নিষেধাজ্ঞা। এরপর কড়া হাতে পরিস্থিতি সামলায় সরকার। বিগত কয়েক বছরে একাধিক জায়গায় চলে অভিযান। বিপুল পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় বহু মানুষকে। নীতীশ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিহারের মহিলারা। যার সুফল সাম্প্রতিক নির্বাচনেও পেয়েছে জেডিইউ। বিহার নির্বাচনের ফলাফলে চোখ রাখতে দেখা যাবে বিহারে ৫০ শতাংশেরও বেশি মহিলা ভোট দিয়েছেন জেডিইউকে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...