Wednesday, May 20, 2026

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতির

Date:

Share post:

বর্ষীয়ান কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সব মহলে। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বেলভিউ ক্লিনিকে মৃত্যু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে ভারাক্রান্ত সবার মন। এদিন অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিজের টুইটার হ্যান্ডেলে এদিন রাষ্ট্রপতি উল্লেখ করেন, অভিনয় জগতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদানের কথা। একইসঙ্গে বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে তাঁর পরিবার, চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব, অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন তিনি।

এদিন টুইটারে তিনি লেখেন, ‘‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র এক কিংবদন্তিকে হারালো। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টিগুলি, ‘অপু’ ট্রিলজি সহ অন্যান্য সিনেমায় তাঁর অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন। অভিনয় জগতে তিনি বিপুল অবদান রেখে গেছেন। সৌমিত্র চট্যোপাধ্যায় তাঁর অসাধারণ অভিনয়ের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্ম ভূষণ ও লিজিয়্যঁ দ্য অনারের মত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর পরিবার পরিজন, চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব এবং দেশ-বিদেশের লক্ষ লক্ষ অনুরাগীকে সমবেদনা জানাই।’’

আরও পড়ুন:অভিনেতার প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী, টুইট করে পাঠালেন বার্তা

Related articles

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...