Thursday, June 11, 2026

আমরা সহযোদ্ধা ছিলাম, ছিলাম বন্ধু: পৌলমী বসু

Date:

Share post:

“সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু আমার বাবা ছিলেন না। ছিলেন আমার বন্ধু, সহযোদ্ধা, সহ-অভিনেতা, লড়াইয়ের সঙ্গী।” বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে এই প্রতিক্রিয়া জানালেন কন্যা পৌলমী বসু।

৪০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৌমিত্র। তিনি নিজে এবং হাসপাতালের চিকিৎসকরা যেমন আপ্রাণ লড়াই চালিয়ে গিয়েছেন, তেমন বাইরে থেকে নিরলসভাবে সেই লড়াইয়ে সমর্থন জানিয়েছেন কন্যা পৌলমী। হাসপাতালে গিয়েছেন।সোশ্যাল মিডিয়ায় উদ্বিগ্ন গুণমুগ্ধদের বাবার শারীরিক পরিস্থিতির আপডেট দিয়েছেন। আবার গুজব খবর জানানোর প্রতিবাদ জানিয়েছেন। ৪০ দিন পরে তাঁরও লড়াই শেষ হল।

এদিন সকালে বেলভিউ হাসপাতালে মৃত্যু সংবাদ শোনার পরে কান্নায় ভেঙে পড়েন পৌলমী। স্টুডিও পাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাবার অত্যন্ত আদরের মেয়ে ছিলেন তিনি। পৌঁছে না দিলে স্কুলে যাবেন না বলেও বায়না ধরতেন। তথা কথিত বাবাদের মতো শাসন করতেন না কোনির ক্ষিদদা। তিনি বন্ধুর মতো, পথ প্রদর্শকের মতো তাঁকে হাত ধরে রাস্তা চিনিয়ে দিতেন বলে জানান পৌলোমী। তাঁর সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তাই তিনি সহকর্মী, সহযোদ্ধা বটে। আজকে এক বাবাকে হারিয়ে তিনি এদের সবাইকেই হারালেন।

আরও পড়ুন:‘এ শূন্যতা অপূরণীয়’, সৌমিত্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ রাজ্যপালের

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...