Wednesday, May 20, 2026

চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ, শপথ কাল

Date:

Share post:

এনডিএর বৈঠকে আজ প্রত্যাশামতই নীতীশ কুমারের নাম বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হল। এখনও পর্যন্ত খবর, আগামীকাল সোমবার পাটনায় চতুর্থবারের জন্য শপথ নেবেন নীতীশ। বিহার বিধানসভায় প্রাপ্ত আসনসংখ্যার নিরিখে বিজেপির চেয়ে জেডিইউ অনেকটা পিছিয়ে থাকলেও আপাতত নীতীশের মুখ্যমন্ত্রী হওয়া আটকাচ্ছে না। ভোটের আগে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে নেমেছিল এনডিএ।


২৪৩ আসনের বিহার বিধানসভায় মূলত নীতীশের নিজের দলের খারাপ পারফরম্যান্সের জন্যই নামমাত্র ব্যবধানে এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এনডিএ পেয়েছে ১২৫। এরমধ্যে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩। এনডিএর বাকি দুই ছোট দল জিতনরাম মাঝির এইচএএম ও মুকেশ সাহানির ভিআইপি মিলে আরও আটটি আসন পেয়েছে। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে ১১০ টি আসন পেয়েছে আরজেডি, বাম, কংগ্রেসের মহাজোট। বিহারে নীতীশের প্রধান প্রতিদ্বন্দ্বী আরজেডি একাই পেয়েছে ৭৫ টি আসন। তেজস্বী যাদবের নেতৃত্বে রাজ্যের একক বৃহত্তম দল এখন আরজেডি। এই প্রেক্ষাপটে ‘বিগ ব্রাদার’ বিজেপির দাপট হজম করে নীতীশ কুমারের সামনে মুখ্যমন্ত্রীর পদ সামলানো আসলে কাঁটার মুকুট পরার সমান হতে চলেছে বলে অনুমান পর্যবেক্ষকদের।

আরও পড়ুন:তুঙ্গে প্রস্তুতি, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গড়ে উঠছে ভিস্তা প্রকল্প

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...