Saturday, April 4, 2026

এএফসির ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় পাশ এটিকে-মোহনবাগান , ব্যর্থ ইস্টবেঙ্গল 

Date:

Share post:

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে মহামারির আবহে প্রথম আইএসএল। প্রথম ম্যাচেই মাঠে নামবে এটিকে-মোহনবাগান। ২৭ তারিখ তাদের অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। বর্তমানে সব দল গোয়াতে জৈব সুরক্ষা বলয়ে থেকে অনুশীলনে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেই যখন সবুজ-মেরুন শিবিরে এল সুসংবাদ। এএফসির ক্লাব লাইসেন্সিংয়ে ইতিমধ্যেই পাশ করে গেছে এটিকে-মোহনবাগান।
যদিও লাল-হলুদ শিবির সহ বেশ কয়েকটি আইএসএলের ক্লাব শিবিরে এল দুঃসংবাদ।
এআইএফএফের মধ্যে দিয়ে ইতিমধ্যেই ২০২০-২১ সালের সেই এএফসির লাইসেন্স এবং জাতীয় লাইসেন্স পৌঁছে গেছে দলের কর্মকর্তাদের কাছে। ইস্টবেঙ্গল,ওড়িশা সহ একাধিক আইএসএল ক্লাব অবশ্য এই লাইসেন্সিং পরীক্ষায় পাশ করতে পারেনি।
এবছর অতিমারির কারনে লাইসেন্সিং পরীক্ষায় অনেকটাই ছাড় দিয়েছিল এএফসি। তার উপর শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া বাধতে যে সময় অতিবাহিত হয়েছিল তা মাথায় রেখেও অনেকটাই ছাড় দেওয়া হয়েছিল। অনেক দেরি করেই এসসি ইস্টবেঙ্গলের তরফে কাগজপত্র পাঠানো হয়েছিল এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে। এর ফলে  লাইসেন্সিং পরীক্ষায় ব্যর্থ হওয়া সমস্ত ক্লাবকে মুচলেকা দিতে হবে ২০২১ সালের মধ্যে তারা ক্লাব লাইসেন্সিংয়ের সব প্রক্রিয়া সম্পন্ন করবে। এই মুচলেকা পাওয়ার পরেই তারা খেলার সুযোগ পাবে বলে জানিয়েছে ফেডারেশন ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...