Thursday, June 25, 2026

ফের রক্তাক্ত পুলওয়ামা, জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত ১২

Date:

Share post:

ফের একবার জঙ্গি হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। বুধবার জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছেন ১২ জন সাধারণমানুষ। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার উপত্যকায় মোতায়েন সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীকে লক্ষ্য করে হামলার ছক কষেছিল জঙ্গিরা। পরিকল্পনামাফিক সেনা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় গ্রেনেড। তবে তাদের সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হয়। রাস্তার উপর জনবহুল স্থানে জঙ্গিদের ছোড়া গ্রেনেড ফেটে গুরুতর আহত হন ১২ জন সাধারণমানুষ। তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। এই হামলার পর গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকায় নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। শীঘ্রই হামলাকারীদের খুঁজে বের করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তা বাহিনীর তরফে।

উল্লেখ্য, গত সপ্তাহেই পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় রক্তাক্ত হয়ে উঠেছিল উপত্যকা। সংঘর্ষ বিরোধী চুক্তি লংঘন করে গত শুক্রবার পাক সেনার ন্যাক্কারজনক হামলায় ভারতীয় সেনার ৪ জওয়ান ও ১ বিএসএফ জওয়ান। পাশাপাশি ৭ বছরের এক বালক সহ মৃত্যু হয় ৪ স্থানীয় বাসিন্দার। পাকিস্তানের পাল্টা জবাবে ভারতীয় সেনার হামলায় ৭ থেকে ৮জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-রাজধানীতে বাড়ছে সংক্রমণ, প্রশ্নের মুখে সংসদের শীতকালীন অধিবেশন

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...