Friday, April 3, 2026

যেন ফিল্মের চিত্রনাট্য! সাংকেতিক ভাষায় হত পাচার, জেরায় কবুল সতীশের

Date:

Share post:

গরু পাচারকাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে সিবিআইয়ের হাতে। যেন ফিল্মের চিত্রনাট্য! গরুর গায়ে কালির দাগ। আর তাই দেখে বোঝা যাবে কত টাকায় রফা হল। আর এইসব পরিকল্পনার মূল বিএসএফের কমান্ডান্ট সতীশ কুমার। এই ঘটনায় ১৪ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

সিবিআই সূত্রে খবর,
• পাচারের আগে বিএসএফ কয়েকজন আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠক হত গরু পাচারকারীদের।
• মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই বৈঠক হত।
• কোন সময় পাচার হবে তা বোঝানো হত সঙ্কেতের মাধ্যমে।
• নীচুতলার কর্মীদের সেই সব সংকেত বুঝিয়ে দিতেন সতীশ কুমার।
• পাচারের সময় গরুর গায়ে কালি দিয়ে চিহ্নিত করে বোঝানো হত কত টাকায় রফা হয়েছে।
• একটি জার্সি গরু পাচারে ৩৫-৪০ লক্ষ টাকা রফা হত।

ধৃত সতীশের স্ত্রী ও পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিআই। অভিযোগ, বেআইনি অর্থ স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতেন সতীশ কুমার। কিছু টাকা বিনিয়োগ করতেন রিয়েল এস্টেটও।

মঙ্গলবার, নিজাম প্যালেসে ৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। গরু পাচারের অভিযোগে দায়ের করা এফআইআর-এ তাঁর নামই রয়েছে সবার প্রথমে।

২০১৭ সালে মুর্শিদাবাদে কর্মরত থাকার সময় গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল শেখের সঙ্গে যোগ ছিল সতীশ কুমারের। সম্প্রতি তাঁর সল্টলেকের বাড়িতে তল্লাশি চালানোর পরে সিল করে দেয় সিবিআই।

সিবিআই সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন ওই বিএসএফ আধিকারিক। তদন্তে সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে বুধবার আসানসোলে সিবিআই আদালতে তোলা হলে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন:অসুস্থ বিনয় তামাং, পাহাড় থেকে পাঠানো হল শিলিগুড়ি

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...