Saturday, April 4, 2026

বড় সিদ্ধান্ত, কমনওয়েলথ গেমসে এবার অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট

Date:

Share post:

অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বহুদিন ধরেই সরব ক্রিকেটাররা। তবে নানা কারণে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি অধরাই থেকে গিয়েছে। সে রীতি ভেঙে এবার বিশ্ব ক্রিকেটের জন্য এল সুখবর। অলিম্পিক না হলেও কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া নিল সংস্থা। ২০২২ সালের ২৮ জুলাই কমনওয়েলথ গেমসের আসর বসছে ইংল্যান্ডের বার্মিংহামে। সেখানেই এবার অংশ নেবে বিশ্বের মহিলা ক্রিকেট দলগুলি। বুধবার আইসিসি ও কমনওয়েলথ গেমস ফেডারেশন এই তথ্যই প্রকাশ্যে এনেছে।

কমনওয়েলথ গেমস ও আইসিসির তরফে যে যোগ্যতা নির্ণয়ক তথ্য প্রকাশে আনা হয়েছে তাতে বলা হয়েছে, ইংল্যান্ড সহ ২০২১ সালের ১ এপ্রিল আইসিসি ক্রমতালিকায় থাকা প্রথম ছয় দেশ সরাসরি অংশ নেবে এই টুর্নামেন্ট। বাকি দেশের মধ্যে হবে যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলা। আর সেই হিসেব অনুযায়ী দেখতে গেলে ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে আইসিসি র্যাকিংয়ে রয়েছে তিন নম্বর স্থানে। ফলে কমনওয়েলথ গেমসে খেলতে যোগ্যতা নির্ণায়ক পর্যায়ে যেতে কোন রকম সমস্যা হবে না ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

আরও পড়ুন:রাজধানীতে বাড়ছে সংক্রমণ, প্রশ্নের মুখে সংসদের শীতকালীন অধিবেশন

স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর উচ্ছ্বসিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুধু ক্রিকেটারদের জন্য নয়, খেলার জনপ্রিয়তার জন্য এটি একটি বড় সিদ্ধান্ত। আশা করছি এই টুর্নামেন্টে অংশ নিয়ে কিছু ভালো ম্যাচ খেলতে পারব আমরা।’ অবশ্য কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি এই প্রথমবার নয় ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসের প্রথম ক্রিকেট খেলা হয় কুয়ালালামপুরে। তারপর থেকে তা বন্ধ হয়ে যায়। এবার নব উদ্যমে ফের কমনওয়েলথ গেমসে চালু হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...