Friday, April 3, 2026

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে করোনা পজিটিভ লুইস সুয়ারেজ

Date:

Share post:

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে করোনা পজিটিভ রিপোর্ট পেলেন উরুগুয়ে দলের অন্যতম তারকা লুইস সুয়ারেজ। ফলে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচে নামতে পারছেন না সুয়ারেজে। এমন খবর নিশ্চিত করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।আপাতত ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে সুয়ারেজকে। ফলে আগামী কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেজ। একইসঙ্গে আগামী ২২ নভেম্বর বার্সেলোনার বিরুদ্ধে খেলতেও পারবেন না তিনি ।
শুধু সুয়ারেজ নয়, করোনা রিপোর্ট পজেটিভ এসেছে উরুগুয়ে দলের গোলরক্ষক রড্রিগো মুনজ। দুই প্লেয়ার ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন দলের সাপোর্ট স্টাফ মাতিয়াস ফারাল। দলে লাগাতার করোনার থাবায় অস্বস্তি বাড়ছে উরুগুয়ে দলে।
এই কদিনে সুয়ারেজ ও রড্রিগোর সংস্পর্ষে যারা এসেছেন তাদের করোনা রিপোর্ট কি আসে এখন সেটাও দেখার বিষয়। তবে আপাতত যেটুকু জানা যাচ্ছে, ব্রাজিলের মত হেভিওয়েট দলের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের একাধিক নতুন মুখকেই প্রথম একাদশে রেখে দল সাজানোর কথা ভাবছে উরুগুয়ে টিম ম্যানেজমেন্ট।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...