Tuesday, June 23, 2026

১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত ৬০ বছরের দুই জ্যেঠু

Date:

Share post:

বেশকিছুদিন ধরে পাড়ার দুই জ্যেঠু নানারকম ভয় দেখিয়ে ১৩ বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালাচ্ছিল। নাবালিকা বাধা দিতে গেলেই তাকে ব্ল্যাকমেল করা হতো। কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হত তাকে। ফলে চুপচাপ মুখ বুজে নির্যাতন সহ্য করত ওই কিশোরী। অথচ ছোট থেকেই অভিযুক্ত দুই ব্যক্তিকে জ্যেঠু বলে ডাকতো নাবালিকা।

এবার ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপরই বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসা করে সবকিছু জানতে পারে। ঘটনা হরিদেবপুর থানার ১৪২ নম্বর ওয়ার্ডের বাঁশতলায়। দুই অভিযুক্তের একজন পেশায় ট্যাক্সি চালক(৬০) এবং অন্যজন ৬১ বছরের এক বৃদ্ধ।

আরও পড়ুন:ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে করোনা পজিটিভ লুইস সুয়ারেজ

নাবালিকার পরিবারের লোকজন গোটা বিষয়টি হরিদেবপুর থানায় গিয়ে বলে। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। POCSO আইনে দু’জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...