Saturday, April 4, 2026

কীভাবে ভোটার তালিকা সংশোধন করবেন? জেনে নিন পদ্ধতি

Date:

Share post:

বিধানসভা ভোট নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই ভোটার তালিকায় কোনও ভোটারের তথ্য ভুল থাকতে পারে। তবে তা সংশোধনের উপায় আছে। তা জানিয়ে দিয়েছে কমিশন।

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া-

◾ কোনও ভোটারের তথ্য ভুল থাকলে ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

◾ ৫ জানুয়ারির মধ্যে সেই আবেদন বিবেচনা করে দেখা হবে।

◾ ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

◾ ভোটার তালিকায় নতুন নাম ঢোকানোর জন্য বা এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে নাম ট্রান্সফার করতে চাইলে ৬ নম্বর ফর্মে আবেদন করতে হবে।

◾ বিদেশে বসবাসকারী কোনও ভারতীয় নাম তালিকায় ঢোকাতে গেলে ৬এ ফর্মে আবেদন করতে হবে।

◾ ভোটার তালিকা থেকে নাম মুছতে গেলে ৭ নম্বর ফর্মে আবেদন করতে হবে।

◾ ভোটার তালিকা থেকে তথ্য সংশোধন করতে গেলে ৮ নম্বর ফর্মে আবেদন করতে হবে।

◾ একই বিধানসভার অধীনে অন্য পোলিং স্টেশনের নাম স্থানান্তর করতে গেলে ৮এ ফর্মে আবেদন করতে হবে।


খসড়া ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটার ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮। বুধবার থেকে বুথ লেভেল অফিসাররা ভোটার তালিকায় থাকা সব ভোটারদের ইনফরমেশন স্লিপ সরবরাহ করা শুরু করেছেন। ভোটার তালিকা সংশ্লিষ্ট ভোটার নিজের তথ্য এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। WB স্পেস EC স্পেস ভোটার আইডি কার্ড নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫১৯৬৯ এ।

আরও পড়ুন:“হিন্দি ভাষীদের ভোটের দরকার, তার জন্যই ছটপুজো”, রাজ্য সরকারকে খোঁচা দিলীপের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...